advertisement

Congress Candidate: সুতিতে কংগ্রেস প্রার্থী আলফাজুদ্দিন বিশ্বাস, তৃণমূল-বিজেপির সঙ্গে লড়াইয়ে 'এক ইঞ্চি জমি' ছাড়তে নারাজ

Last Updated:

Congress Candidate: মুর্শিদাবাদের সূতি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আলফাজুদ্দিন বিশ্বাসের জোরদার নির্বাচনী প্রচার ঘিরে তুঙ্গে রাজনৈতিক লড়াই। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি জানিয়েছেন, “এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।” আসন্ন নির্বাচনে সূতিতে ত্রিমুখী সংঘর্ষের ইঙ্গিত স্পষ্ট। আলফাজুদ্দিন বিশ্বাসের প্রচার, জনসংযোগ এবং রাজনৈতিক কৌশল নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সূতির সর্বশেষ নির্বাচন আপডেট ও রাজনৈতিক বিশ্লেষণ জানতে সঙ্গে থাকুন।

+
সুতিতে

সুতিতে ভোটের প্রচারে কংগ্রেস প্রার্থী আলফাজুদ্দিন বিশ্বাস 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: বিড়ি শ্রমিক অধ্যুসিত এলাকা হিসেবে পরিচিত সুতি বিধানসভা। এবার এই বিধানসভাতে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে নির্বাচনী প্রচারে সুতি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলফাজুদ্দিন বিশ্বাস। তৃণমূল ও বিজেপির সঙ্গে লড়াইয়ে ‘এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ’ আলফাজুদ্দিন বিশ্বাস। সুতি বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচি চালান তিনি। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান। সুতি এলাকার বিভিন্ন গ্রাম ও পাড়ায় প্রচার করতে দেখা যায় আলফাজুদ্দিন বিশ্বাসকে, করেন সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময়।
আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, সুতি বিধানসভা এলাকার মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষার প্রশ্নে কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনেও থাকবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার বহু সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরও বেশি কাজ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়াও বঞ্চিত বিড়ি শ্রমিকরা। মুর্শিদাবাদ জেলার সুতি একটা সময় ছিল কংগ্রেসের দখলে। সেই আসন পুনরায় ফিরে পেতে মরিয়া কংগ্রেস শিবির।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এপ্রিলে শুধু ছুটি আর ছুটি…! লং উইকেন্ড কোন সপ্তাহে? রইল স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধের সম্পূর্ণ তালিকা
প্রচার কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। অনেক জায়গায় সাধারণ মানুষ প্রার্থীকে স্বাগত জানান এবং নিজেদের দাবি-দাওয়ার কথাও তুলে ধরেন। কংগ্রেস প্রার্থীর দাবি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই তিনি তাদের সমস্যার প্রকৃত চিত্র জানতে পারছেন। নির্বাচিত হলে সেই সমস্যাগুলির সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Congress Candidate: সুতিতে কংগ্রেস প্রার্থী আলফাজুদ্দিন বিশ্বাস, তৃণমূল-বিজেপির সঙ্গে লড়াইয়ে 'এক ইঞ্চি জমি' ছাড়তে নারাজ
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement