TRENDING:

‘কোনও কিছু যেন চাপা না পড়ে যায়, সত্যিটা বের করতেই হবে...’ রাহুলের মৃত্যুতে বললেন রুদ্রনীল ঘোষ

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি লেখেন, ‘‘নিরাপত্তার গাফিলতিতেই রাহুলের মৃত্যু তা স্পষ্ট। দায় এড়াতে হাজারটা মিথ্যে গল্প বুনে লাভ নেই।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন? শ্যুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? ইতিমধ্যেই রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন টলিপাড়ার একাংশ। যাদের মধ্যে অন্যতম অভিনেতা এবং রাহুলের বন্ধু রুদ্রনীল ঘোষ ৷
রুদ্রনীলের দাবি নিরাপত্তার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রাহুলের
রুদ্রনীলের দাবি নিরাপত্তার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রাহুলের
advertisement

ধোঁয়াশা-প্রশ্নের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, নিরাপত্তার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রাহুলের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি লেখেন, ‘‘নিরাপত্তার গাফিলতিতেই রাহুলের মৃত্যু তা স্পষ্ট। দায় এড়াতে হাজারটা মিথ্যে গল্প বুনে লাভ নেই।’’ এর আগে  রুদ্রনীল বলেছেন, ”গল্প ঘোরানো যাবে না। সত্যি চাপা যাবে না। যে শিল্পী অসতর্ক ছিল, তাই এটি হয়েছে, এটা বলা যাবে না।’’

advertisement

আরও পড়ুন– ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল…’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

রাহুলকে ‘বাবিন’ বলে ডাকতেন রুদ্রনীল। ‘সহজ কথা’ পডকাস্টে এসেও রুদ্রনীল বলেছিলেন রাহুলকে ‘রাহুল’ বলে ডাকতে পারবেন না, ‘বাবিন’ বলেই ডাকবেন। রুদ্রনীলের সেই ‘বাবিন’ চলে গিয়েছেন না ফেরার দেশে।

আরও পড়ুন– ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল…’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের গর্ব এই ‘লাল বাড়ি’, যেখানে গর্জে উঠেছিল স্বাধীনতার বন্দুক, জানুন গর্বের ইতিহাস
আরও দেখুন

রবিবার মৃত্যু হয়েছে রাহুলের। প্রিয় বাবিনের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর গতকালও শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুদ্রনীল ঘোষ। বন্ধু ‘বাবিন’-এর শেষযাত্রায় যাওয়ার সময় ফের একবার শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়েই কথা বললেন রুদ্রনীল। বললেন, ‘একটা তরতাজা, মেধাবী, বন্ধুবৎসল, অজাতশত্রু একটা মানুষ চলে গেল।’’ বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্টের ঠিকানাটা অনেকের কাছেই আর অজানা নেই। এখানেই তো ছোট থেকে কাটিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য পাড়ার আদরের বাবিন। কয়েক ঘণ্টায় বদলে গিয়েছে গোটা পাড়ার পরিবেশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কোনও কিছু যেন চাপা না পড়ে যায়, সত্যিটা বের করতেই হবে...’ রাহুলের মৃত্যুতে বললেন রুদ্রনীল ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল