advertisement

Rahul Arunoday Banerjee: 'এই নতুন পৃথিবীতে তুমিই ছিলে আমার প্রথম বন্ধু...' শেষযাত্রায় সঙ্গী ছিলেন তিনি, রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ পার্নো

Last Updated:

এই মৃত্যুকে ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। ইউনিটের সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে আসা ফুটেজের মধ্যে অসামঞ্জস্য ধরা পড়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

যা বললেন পার্নো...
যা বললেন পার্নো...
কলকাতা: রবিবার আচমকাই আসে খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাহুলের। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে অনাড়াম্বরে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না পার্নো মিত্র। রাহুলের শেষ যাত্রায় সঙ্গে ছিলেন তিনি। এদিন এক দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by parnomittra (@parnomittra)

advertisement
advertisement
লেখেন, ‘২০০৭ সালে যখন প্রথম ক্যামেরা চালু হয়েছিল আর পৃথিবীটাকে মনে হচ্ছিল নতুন আর ভয়ংকরভাবে বিশাল, তুমি তো আগেই ছিলে, হাসছিলে। অসম্ভবকে আপন করে তুলছিলে, বাড়ির মতো করে। তুমি শুধু অভিনয়ই করতে না। তুমি সবকিছুতে মিশে যেতে, প্রতিটি ঘর, প্রতিটি চরিত্র, প্রতিটি বন্ধুত্বে। মানুষের এমনই হওয়া উচিত। নিষ্ঠুরতা ছাড়া বুদ্ধিদীপ্ত। দূরত্ব ছাড়া মেধাবী। বিরলতম মানুষ। আমার কাছে এখনও বলার মতো কোনো শব্দ নেই। শুধু এই অর্থহীন নীরবতা, আমার বুকের ভিতর বসে আছে কোনও অসমাপ্ত কিছুর মতো। যেন কোনও দৃশ্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কোনও সতর্কবার্তা ছাড়াই, সঠিক বিদায় না জানিয়েই। এই নতুন পৃথিবীতে তুমিই ছিলে আমার প্রথম বন্ধু। এই ধরনের মানুষ চলে যায় না। শান্তিতে ঘুমাও।’
advertisement
তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নীচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন। রবিবার রাতে প্রিয়াঙ্কা লেখেন, ‘বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ আমাদের কিছুটা সময় দিতে অনুরোধ করছি সকলকে৷ সন্তান রয়েছে, মা এখনও রয়েছেন এবং গোটা পরিবারের স্বার্থে আমাদের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা রাখতে সাহায্য করুন৷’ তাঁর ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছেও একই অনুরোধ রাখলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: 'এই নতুন পৃথিবীতে তুমিই ছিলে আমার প্রথম বন্ধু...' শেষযাত্রায় সঙ্গী ছিলেন তিনি, রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ পার্নো
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement