advertisement

North 24 Parganas News: গোড়ালি অপারেশন করাতে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু, পরে পরিবারকে লাখ টাকার টোপ! চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ

Last Updated:

North 24 Parganas News: গোড়ালি অপারেশন করতে গিয়েই মৃত্যু হল প্রৌঢ়ার। প্রথমে পরিবারকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। পরে ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের।

মৃত প্রৌঢ়া
মৃত প্রৌঢ়া
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গোড়ালি অপারেশন করতে গিয়েই মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। সামান্য পায়ের হাড় ভাঙ্গায় গৃহবধূর এমন করুণ পরিণতি ঘিরেই চাঞ্চল্য ছড়ায় বনগ্রামে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু ঘটেছে ওই রোগীর। ঘটনাটি ধামাচাপা দিতে ক্ষতিপূরণের প্রস্তাবও দেওয়া হয় হাসপাতালের তরফে বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বনগ্রামের ঠাকুরপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাস (৬৬) গত কয়েকদিন আগে পায়ের গোড়ালি ভেঙে যাওয়ায় বনগ্রামের ‘অনুত্তমা হসপিটাল’-এ ভর্তি হন। অভিযোগ, ডা. অম্লান দে তাঁর পায়ের অস্ত্রপচার করেন। পরিবারের সদস্যরা তাঁকে দেখে বাড়ি ফিরে যান। পরের দিন,  ভিজিটিং আওয়ারে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে রোগীর সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের বিভিন্ন অজুহাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: সামান্য ভুলেই পকেট হতে পারে গড়ের মাঠ, বোটানিক্যাল গার্ডেনে এইসব কাজ করলে মোটা জরিমানা! যাওয়ার আগে জেনে নিন
এরপর মৃতার কন্যা জোর করে ওয়ার্ডে ঢুকে নির্দিষ্ট বেডে রোগীকে দেখতে না পেয়ে বাইরে এসে বিষয়টি জানান। পরিবারের দাবি, পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুচিত্রা বিশ্বাসকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। তবে অবস্থার অবনতির বিষয়ে আগে থেকে কোনওরকম খবর দেওয়া হয়নি পরিবারকে বলেও অভিযোগ। এর কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সুচিত্রা বিশ্বাসের মৃত্যুর খবর দেন। মৃত্যুর কারণ জানতে চাইলে হাসপাতাল ও চিকিৎসকের বক্তব্যে অসংগতি লক্ষ্য করেন পরিবারের সদস্যরা বলে দাবি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশ্বজিৎ বিশ্বাসের অভিযোগ, তাঁকে ও পরিবারের সদস্যদের আলাদা করে ডেকে নিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং ঘটনাটি নিয়ে কোথাও অভিযোগ না করার অনুরোধ জানানো হয়। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির ফলেই এই মৃত্যু ঘটেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: গোড়ালি অপারেশন করাতে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু, পরে পরিবারকে লাখ টাকার টোপ! চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement