TRENDING:

CPIM: প্রার্থী ঘোষণা না হলেও ভোট প্রচারে CPIM-এর তরুণ মুখ! প্রার্থী হচ্ছেন তাহলে নিশ্চিত! কে সেই মুখ জানেন? শুনে চমকে উঠবেন  

Last Updated:

CPIM: বাংলায় বিধানসভা ভোটের আগে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও দল। কিন্তু তারই মধ্যে প্রায় প্রচার শুরু করে দিলেন প্রয়াত বিধায়ক মানব সাহার উত্তরসূরী ধ্রুবজ্যোতি সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। তবে বিধানসভার দিনক্ষণ বা প্রার্থীপদ না ঘোষণা হলেও এবার জনসংযোগ ও মাঠে নেমে প্রচার করছেন খড়গ্রামে বিভিন্ন এলাকায় ধ্রুবজ্যোতি সাহা। DYFI–এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, মুর্শিদাবাদের মাটি চেনা, সর্বক্ষণের পার্টি কর্মী কিন্তু এই পরিচয়গুলোর চেয়েও বড় তাঁর মানুষ হয়ে ওঠা। খরগ্রামে বিধানসভা ভোটের প্রাক্কালে জনসংযোগে নেমেছে ধ্রুবজ্যোতি সাহা। একটা সময় এই খড়গ্রাম ছিল বামেদের আতুরঘর । প্রয়াত বিধায়ক মানব সাহার উত্তরসূরী ধ্রুবজ্যোতি। খড়গ্রামে লাল ঝান্ডা প্রতিষ্ঠা এখন একমাত্র লক্ষ্য।
advertisement

খড়গ্রামে জোটহীন লড়াইয়ে মানুষের পাশে সিপিএম, জনসংযোগে, মানুষের অভাব অভিযোগ শুনতে  পাড়ায় পাড়ায়,দুয়ারে দুয়ারে খড়গ্রামের বিধানসভার সম্ভাব্য বাম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যে কংগ্রেস ও সিপিএমের মধ্যে জোট না হওয়ার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে খড়গ্রাম বিধানসভা এলাকায়। সব দলই আলাদা আলাদা প্রচার, দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে।

আরও পড়ুন: শনিবার বেরচ্ছে বাংলার ভোটার তালিকা! কোথায় কোথায় কীভাবে দেখতে পাবেন এই ভোটার তালিকা? খুব সহজ কিন্তু! এখনই জেনে নিন…

advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল ও বিজেপির সরাসরি লড়াইয়ের প্রেক্ষাপটে সংগঠিত শক্তির জোরে সিপিএম তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে যেতে পারে।খরগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই জোরদার জনসংযোগ শুরু করেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। পথসভা, গ্রামভিত্তিক বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনার কর্মসূচি চলছে জোরকদমে।এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিপিএমের যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

তিনি বর্তমানে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া-এর রাজ্য সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, কীর্তিপুর, মুরচা, এড়োয়ালী, কদমকান্দী ও ঝিল্লি সহ একাধিক এলাকায় নিয়মিত প্রচার ও সংগঠন বিস্তারের কাজ চলছে। স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন সিপিএম নেতা অর্থাৎ খড়গ্রামের বিধানসভার সম্ভাব্য প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। ফলে রাতদিন খড়গ্রামের বিভিন্ন জায়গায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন ধ্রুব সাহা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
CPIM: প্রার্থী ঘোষণা না হলেও ভোট প্রচারে CPIM-এর তরুণ মুখ! প্রার্থী হচ্ছেন তাহলে নিশ্চিত! কে সেই মুখ জানেন? শুনে চমকে উঠবেন  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল