advertisement

SIR Final List: শনিবার বেরচ্ছে বাংলার ভোটার তালিকা! কোথায় কোথায় কীভাবে দেখতে পাবেন এই ভোটার তালিকা? খুব সহজ কিন্তু! এখনই জেনে নিন...

Last Updated:
SIR Final List: শনিবার প্রকাশিত হবে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় কারা কারা কোন ক্যাটাগরিতে থাকবেন, কীভাবে দেখবেন ভোটার তালিকা, জেনে নিন।
1/8
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শনিবার, ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। এর পর ধাপে ধাপে আরও তালিকা আসবে। কমিশন সূত্রে খবর, আপাতত ২৮ ফেব্রুয়ারির তালিকায় সকলের নামই রাখা হবে।

2/8
তবে কারা ‘যোগ্য’, কাদের নাম এখনও যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। ভোটারেরা তাঁদের নাম যাচাইয়ের অবস্থা জানতে পারবেন এই তালিকা থেকে। কিন্তু কীভাবে, কোথায় দেখা যাবে এই তালিকা?

3/8
কী জানাল কমিশন?
নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকার মতো এই তালিকাটিও দুই ভাবে দেখা যাবে। অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইনে তালিকা দেখতে পাবেন ভোটারেরা। তাঁদের নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে, তা ওই তালিকা থেকেই জানতে পারবেন ভোটাররা।
advertisement
4/8
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট অর্থাৎ eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট অর্থাৎ ceowestbengal.wb.gov.in-এ এবং ইসিআই নেট অ্যাপে তা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের দ্বারা প্রকাশিত ওই তালিকায় কোন ক্যাটাগরিতে আছে।

5/8
যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’।

6/8
বাংলার এসআইআর-এর চূড়ান্ত পর্যায়ে জট তৈরি হয়েছে এই অমীমাংসিত ভোটারদের নিয়েই। কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার এমন ভোটার রয়েছেন। কিন্তু এরা কারা? কমিশন বলছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে কিন্তু যাচাই হয়নি। কিংবা যাচাই হয়েছে কিন্তু পুনর্বিবেচনা প্রয়োজন। এককথায়, যে সকল ভোটারদের এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদেরও চূড়ান্ত তালিকায় জায়গা দেবে কমিশন। কিন্তু অমীমাংসিত হিসাবে। এবং যতদিন না পর্যন্ত সেই ধোঁয়াশার মীমাংসা হচ্ছে, ততদিন তাঁরা ভোট দিতে পারবেন না। যার জেরে বাড়ছে সংশয়।

7/8
এ ছাড়া, বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে। বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে।

8/8
অফলাইন মাধ্যমে কেউ ভোটার তালিকা দেখতে চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) কাছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের সকল বিএলও-কে ভোটার তালিকার ‘হার্ড কপি’ দেওয়া হবে।