দীর্ঘদিন ধরেই বিজেপি দল করে আসছেন অনামিকা ঘোষ। বহরমপুরের বাসিন্দা হলেও ভরতপুর বিধানসভাতে তাকে প্রার্থী করে বঙ্গ বিজেপি, তার উপরেই আস্থা গেরুয়া শিবিরের। সংসার সামলে এখন দিনরাত এক করে ভোটের প্রচারে ব্যস্ত অনামিকা। বিভিন্ন সময়ে অনামিকা ঘোষ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, তাই তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির আশা ভরতপুরে অনামিকার হাত ধরেই পদ্ম ফুল ফুটবে।
advertisement
আরও পড়ুনঃ প্রচারের আগে জটেশ্বর মন্দিরে পুজোয় মগ্ন বিজেপি প্রার্থী ! কেন যান এই মন্দিরে? জানালেন নিজেই
আরও পড়ুনঃ জলঙ্গীতে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বাবর আলি! কে এই বাবর আলি জানেন? রইল প্রার্থী পরিচয়
বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ জানিয়েছেন, আমি তো বাংলার মেয়ে। মুখ্যমন্ত্রী যদি বাংলাতে বাংলায় মহিলাকে চাই। তাহলে আমি কী করে বহিরাগত হলাম। যদিও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আছেন। তাকে কটাক্ষ করে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। হুমায়ুন কবীর তিনি কোনওভাবেই ফ্যাক্টর হবে না। জনতা যা রায় দেবে, তাই মাথা পেতে নেব। তবে ভরতপুরে মানুষের ভাল জনসমর্থন পেয়ে আপ্লুত অনামিকা দেবীও।





