advertisement

Nadia News: আদিবাসী গ্রামের জমি সমস্যা এবং বাসিন্দাদের খোঁজখবর নিতে এলেন ক্ষেতমজুর সমিতির নেত্রী

Last Updated:

Nadia News:জমিজমা, পানীয় জল-সহ নানা সমস্যার সমাধানে আদিবাসী গ্রামে এলেন ক্ষেতমজুর সমিতি তথা নারী আন্দোলনের মুখ অনুরাধা তরোয়াল

ক্ষেতমজুর সমিতির নেত্রী
ক্ষেতমজুর সমিতির নেত্রী
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আদিবাসী গ্রামের জমি সমস্যা এবং তাদের খোঁজখবর নিতে এলেন ক্ষেতমজুর সমিতি তথা নারী আন্দোলনের মুখ অনুরাধা তরোয়াল। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামে সরকারি বন দফতরের সঙ্গে স্থানীয় আদিবাসী বাসিন্দাদের একটি সমস্যা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই সারাদিন ধরে এলাকায় জনসংযোগ কর্মসূচি ও কর্মী সম্মেলনের আয়োজন করে ক্ষেতমজুর সমিতি। সংগঠনের পক্ষ থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয় এবং জমিজমা, পানীয় জল-সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এদিনের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পিছিয়ে পড়া মহিলাদের অংশগ্রহণে। তাঁদের সঙ্গে নানা সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যা গ্রামের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
ক্ষেতমজুর সমিতির নেত্রী অনুরাধা তরোয়াল জানান, ভোটের আগে সাধারণ মানুষের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, “গত পাঁচ বছরে যাঁদের ভোট দিয়েছেন, তাঁরা আপনাদের জন্য কী কাজ করেছে, তা ভেবে দেখা দরকার। সেই বিচার করেই এবারের ভোট দেওয়া উচিত।” তিনি আরও বলেন, শুধুমাত্র ভোটের সময় নয়, নির্বাচিত প্রতিনিধিদের নিয়মিত গ্রামে এসে মানুষের সমস্যার খোঁজ নেওয়া উচিত।
advertisement
তিনি জমির সমস্যা, পানীয় জলের সংকট-সহ একাধিক সমস্যা তুলে ধরে বলেন, “যে প্রার্থী ভোট চাইতে আসবেন, তার কাছে জানতে হবে তিনি এই সমস্যাগুলোর সমাধানে কী করবেন। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করতে হবে।” পাশাপাশি তিনি চাষিদের ন্যায্য ফসলের দাম নিশ্চিত করা এবং বিভিন্ন জায়গায় বেআইনি দেশি মদের কারখানা বন্ধ করার দাবিও তোলেন।
advertisement
advertisement
অন্যদিকে, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির রাজ্য কমিটির সম্পাদক উত্তম কুমার গায়েন বলেন, এই কর্মসূচির মাধ্যমে সংগঠন একটি বৃহত্তর পরিকল্পনা নিয়েছে। তিনি জানান, নদিয়া জেলার সর্বত্র রাজনৈতিক দলগুলি ভোট চাইতে এলে তাদের সামনে সাধারণ মানুষের দাবিগুলি তুলে ধরা হবে। “আমরা চাই ভোটের আগে নেতারা আমাদের সমস্যার সমাধানের আশ্বাস দিন,” বলেন তিনি।
তিনি আরও বলেন, রাজনীতিতে জাতপাত বা ধর্মীয় ইস্যুর পরিবর্তে মানুষের মৌলিক চাহিদা—কাজ, খাদ্য ও জীবিকার বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া উচিত। একইসঙ্গে আসন্ন নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই বিষয়েও জোর দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: আদিবাসী গ্রামের জমি সমস্যা এবং বাসিন্দাদের খোঁজখবর নিতে এলেন ক্ষেতমজুর সমিতির নেত্রী
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement