Rainfall alert: হাতে একদম সময় নেই, কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি আসছে রাজ্যের তিন জেলায়, সঙ্গে ঝড় এবং বজ্রপাত
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রাজ্যের তিনটি জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
1/5

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রাজ্যের তিনটি জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
তিন জেলার মধ্য়ে রয়েছ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ওই জেলাগুলিতে।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
4/5
সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
5/5
কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rainfall alert: হাতে একদম সময় নেই, কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি আসছে রাজ্যের তিন জেলায়, সঙ্গে ঝড় এবং বজ্রপাত