টোটোটি যখন রথতলা মোড়ের কাছে আসে, ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি মোটরসাইকেল প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরবাইক চালক। নাম শুভ দাস এবং গুরুতর জখম হয় এক বাইক আরোহী ও টোটোয় থাকা পাঁচ যাত্রী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: পুলিশে পুলিশে ছয়লাপ, ধরে ধরে হচ্ছে চেকিং! রাজ্যে নির্বাচনের উত্তাপ গিয়ে পড়ল আসানসোল স্টেশনেও
তারপর জখম ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় টোটোতে থাকা এক যাত্রী এবং বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ টোটো ও বাইকটিকে উদ্ধার করেছে জয়নগর থানার পুলিশ। ঠিক কী কারনে এই দুর্ঘটনা, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত দেহটি জয়নগর থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী খুব দ্রুত গতিতে বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে পারাপার করছিলেন। তখন স্থানীয় মানুষরা আলোচনা করেন যেভাবে গাড়ি চালানো হচ্ছে, তাতে যেকোনও সময় দুর্ঘটনা হতে পারে। আর ঠিক সেই মতো কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় এই বড়সড় দুর্ঘটনা।






