advertisement

LPG Crisis: ডেলিভারি মেসেজ আছে, কিন্তু নেই সিলিন্ডার! মালদহে তুলকালাম, ক্ষুব্ধ গ্রাহকদের পথ অবরোধে স্তব্ধ যান চলাচল

Last Updated:

Malda LPG Crisis: মেসেজ বলছে গ্যাস ডেলিভারি হয়ে গিয়েছে, অথচ বাস্তবে না। মালদহে রান্নার গ্যাসের এই নজিরবিহীন বিভ্রাট ও কালোবাজারির প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রাহকদের।

মালদহে গ্যাসের দাবিতে পথ অবরোধ 
মালদহে গ্যাসের দাবিতে পথ অবরোধ 
মালদহ, জিএম মোমিন: রান্নার গ্যাস সরবরাহে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ তুলে মালদহ শহরে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় শহরের মনস্কামনা রোড এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় অবস্থিত ‘উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস’ নামের একটি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসের সামনেই এদিন বিক্ষোভে সামিল হন বহু গ্রাহক। অভিযোগ, দীর্ঘদিন আগে গ্যাস বুকিং করার পরও তারা সিলিন্ডার পাননি। এমনকি বুকিংয়ের পর ডেলিভারির ম্যাসেজ পেলেও বাস্তবে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। গ্রাহকদের দাবি, তাদের বরাদ্দ গ্যাস অন্যত্র কালোবাজারিতে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের প্রতিবাদেই তারা রাস্তায় নেমে পথ অবরোধ করেন।
advertisement
advertisement
এক ক্রেতা জয়ন্ত হালদার অভিযোগ করে বলেন, “আগাম টাকা কাটিয়ে গ্যাস বুকিংয়ের পর‌ও সিলিন্ডার মিলছে না। মোবাইলে ডেলিভারি মেসেজ পেলেও বাস্তবে সিলিন্ডার পাচ্ছি না। নিশ্চয়ই কালোবাজারি করে গ্যাসকে অন্যত্র বিক্রি করা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।” বিক্ষোভকারীদের আরও দাবি, এই গ্যাস সিলিন্ডার কালোবাজারি কাণ্ডে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং সাধারণ গ্রাহকদের নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ও প্রশাসনের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: ডেলিভারি মেসেজ আছে, কিন্তু নেই সিলিন্ডার! মালদহে তুলকালাম, ক্ষুব্ধ গ্রাহকদের পথ অবরোধে স্তব্ধ যান চলাচল
Next Article
advertisement
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
  • সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী!

  • 'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...!

  • তাঁরা কারা জানেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement