শুধু ক্রিকেটেই থেমে থাকেননি, পরে ব্যাডমিন্টন র্যাকেট হাতে নিয়েও খেলায় মেতে ওঠেন। প্রার্থীর এই সহজ-সরল উপস্থিতি ও অংশগ্রহণে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। প্রচারের ফাঁকে সাবিনা ইয়াসমিন বলেন, “আসন বদলালেও মানুষের ভালবাসা একই রকম পাচ্ছি। ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই ক্রিকেট খেলায় অংশ নিলাম। মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে।”
advertisement
আরও পড়ুনঃ ব্রাশ ছাড়াই ঝকমকে সাফ টয়লেট সিট! ১০ টাকা খরচ, ‘এই’ ঘরোয়া কৌশল ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতো কাজ
উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন আগে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন এবং টানা তিনবার জয়লাভ করেছেন। ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে পরে তৃণমূলে যোগ দেন এবং ২০২১ সালে মোথাবাড়ি থেকে জয়ী হয়ে রাজ্য মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। এবারে আসন পরিবর্তন করে সুজাপুরে প্রার্থী হওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ গরমে যতই এসি ব্যবহার করুন কারেন্টের বিল বাড়বে না! ‘এই’ কৌশল মানুন, ১০ মিনিটেই ঘর কনকনে ঠান্ডা
অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিরাজ চৌধুরী এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন মোঃ নাসিমুল হোসেন। জাতীয় কংগ্রেসের প্রার্থী এখনও ঘোষণা না হলেও, সব মিলিয়ে সুজাপুর কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা জোরদার হচ্ছে। তবে নতুন কেন্দ্রে সাবিনা ইয়াসমিনের এই লড়াই কতটা কঠিন হবে, তা জানতে এখন নজর ভোটের ফলাফলের দিকেই।





