IMD Weather Alert: ধেয়ে আসছে তুমুল ঝড়-তুফান...! প্রবল বৃষ্টি, বজ্রপাতের তাণ্ডব রাজ্যের ২ জেলায়, কী হবে কলকাতায়?
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Alert: উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
1/9

রাজ্যের দুই জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
2/9
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
advertisement
3/9
ঝড়-বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
4/9
উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি উপরের জেলায়। ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
advertisement
5/9
শুক্রবার ও শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
6/9
উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
7/9
আজ দুই বঙ্গেই ঝড় বৃষ্টি বাড়বে। রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল। বুধ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি ফের বাড়বে শুক্রবার থেকে।
advertisement
8/9
৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
advertisement
9/9
ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
IMD Weather Alert: ধেয়ে আসছে তুমুল ঝড়-তুফান...! প্রবল বৃষ্টি, বজ্রপাতের তাণ্ডব রাজ্যের ২ জেলায়, কী হবে কলকাতায়?