জানা গিয়েছে, মৃত সিলীপ সরকারের বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি কালিয়াগঞ্জের ভবানীপুর এলাকায়। পরিবারের দাবি, রবিবার দুপুরে কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
advertisement
মৃতের পরিবারের কথায়, গাছ কাটার সময় আচমকা সেই গাছ সিলীপের উপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে নিয়ে আসা হয়।
এই ঘটনা প্রসঙ্গে মৃতের ভাইপো বলেন, “আমার কাকা প্রায়ই গাছ কাটতেন। কিন্তু রবিবার গাছ কাটার পর ওই গাছ আমার কাকার উপর ভেঙে পড়ে। প্রথমে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে এসেছিলাম। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তারবাবু রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে আসতে বলেন। এখানেই চিকিৎসাধীন অবস্থায় কাকার মৃত্যু হয়েছে”।
