জানা গিয়েছে, পাটিকাবাড়ি বাজারের ব্যবসায়ী সোমবার রাতে বাড়ি ফিরছিলেন পেশায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিক। অভিযোগ, সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথায় গুলি লাগে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। যদিও এখনও পর্যন্ত গুলি কারা চালিয়েছে বা কী কারণে এই হামলা, তা স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আহত ওই সুদর্শন বারিককে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক কারণ নাকি পুরনো শত্রুতা তার তদন্ত করে দেখা হবে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।






