TRENDING:

Bardhaman Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল কৃষ্ণনগর রুটের বাস, মৃত ১, আহত অন্তত ৩০ যাত্রী

Last Updated:

ফের বলি বাস দুর্ঘটনার! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস! বাসটির সামনে অংশ পুরো তুবড়ে যায়। ঘটনায় আহত অন্ত ৩০ যাত্রী, মৃত ১

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: দুর্ঘটনার কবলে যাত্রীবাহি বাস,মৃত ১,আহত ৩০। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের গলসী থানার অন্তর্গত গলিগ্রাম এলাকায়।
Bardhaman Bus Accident
Bardhaman Bus Accident
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,বেনাচিতি কৃষ্ণনগর রুটের একটি বাস বর্ধমানের দিক থেকে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে! দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনায় আহত হন অন্তত ৩০ জন বাসযাত্রী। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে ছুটে আসে বিসাল পুলিশ বাহিনী। আহতদের তড়িঘড়ি  উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। অন্যান্য যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই
আরও দেখুন

অন্যদিকে,দিল্লির করোল বাগেও ভয়ঙ্কর বাস দুর্ঘটনা! উল্টে গেল যাত্রীবোঝাই ডবল ডেকার বাস! মৃত ২, আহত বহু যাত্রী। মঙ্গলবার গভীর রাতে ঝান্ডেওয়ালান মন্দিরের কাছে ব্যস্ত এলাকায় এহেন ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা রাজস্থানের জয়পুর থেকে দিল্লি এসেছিলেন দিন তিনেক আগে। মঙ্গলবার রাতে আবার জয়পুরের উদ্দেশে রওনা হয় বাস। কিন্তু হনুমান মন্দিরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। দুর্ঘটনাস্থলের ছবি দেখেই দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। দুমড়েমুচড়ে গিয়েছে গোটা বাস, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাসের চাকা, উপড়ে আসা সিট। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ব্যস্ত জনবহুল এলাকায় চালাতে গিয়েই হয়তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল কৃষ্ণনগর রুটের বাস, মৃত ১, আহত অন্তত ৩০ যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল