TRENDING:

TMC Candidate Cooks and Cleans Utensils: ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই

Last Updated:

TMC Candidate Cooks and Cleans Utensils:ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে এবার অভিনব কৌশল নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিষ কুণ্ডু। ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে তিনি পৌঁছে গেলেন এক সাধারণ পরিবারের বাড়িতে, আর সেখানে গিয়ে শুধু খাওয়াই নয়। নিজেই রান্না করে এবং বাসন মেজে নজর কাড়লেন সকলের। এদিন ইংরেজবাজার বিধানসভার অমৃতি গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর কামাত এলাকায় প্রচারে যান আশিষ কুণ্ডু। সেই সময় এক বিধবা মহিলা রাধিকা মণ্ডলের বাড়িতে খাবারের আমন্ত্রণ পান তিনি।
advertisement

দলীয় কর্মীদের নিয়ে সেখানে হাজির হয়ে প্রথমে খাওয়ার আয়োজনেই অংশ নেন। তবে এরপর আচমকাই উনুনে রান্না করতে শুরু করেন তিনি নিজেই। স্থানীয়দের উপস্থিতিতে প্রার্থী আলু ভেজে, ডাল-ভাত ও মাছের সঙ্গে রান্নায় হাত লাগান এবং সবার সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। খাওয়া শেষে নিজেই রান্নার বাসনপত্র ধুয়ে দেন তিনি, যা দেখে অবাক হন এলাকার মানুষজন।

advertisement

আরও পড়ুন – Harish Rana Cremation: গোলাপের পাপড়িতে ঢেকে দেওয়া হল, ১৩ বছরের অনন্ত কষ্টের শেষে ‘মহানির্বান’, হরিশ রানার নশ্বর শরীর হল বিলীন

এ বিষয়ে আশিষ কুণ্ডু বলেন, “মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের টানে মানুষ আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন। আজ এক দিনমজুরের বাড়িতে এসে সাধারণ খাবার খেয়েছি। এটা আমার দায়িত্ব মনে করেই বাসন মেজে দিয়েছি। পাশাপাশি খোঁজ নিয়েছি তারা সরকারি পরিষেবার সুবিধা পাচ্ছেন কি না।”

advertisement

View More

অন্যদিকে, বাড়ির সদস্য গোপাল মণ্ডল বলেন, “উনি খুবই ভালো মনের মানুষ। আমাদের আমন্ত্রণে বাড়িতে এসেছেন, এটাই বড় বিষয়। আমরা এমন প্রার্থীই চাই।”

ভোটের আগে জনসংযোগ বাড়াতে এবং ভোটারদের মন জয় করতে তৃণমূল প্রার্থীর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই
আরও দেখুন

JM Momin

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
TMC Candidate Cooks and Cleans Utensils: ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল