TRENDING:

Elephant Attack: নিরাপদ আশ্রয় খুঁজতে বেরিয়ে বুনো হাতির তাড়া! দাঁতালের আক্রমণে শেষ মাদারিহাটের ব্যক্তি, পরিবারের সামনেই ভয়াবহ ঘটনা

Last Updated:

Elephant Attack: হাতির হানা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে বিপত্তি। বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন মাদারিহাটের ব্যক্তি। চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখেন পরিবারের সদস্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদারিহাট, অনন্যা দেঃ এলাকায় হাতির হানা হয়েছিল। সেখান থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়েই বিপদে পড়লেন এক ব্যক্তি। বুনো হাতির হানায় অকালে প্রাণ গেল তাঁর। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
advertisement

জানা গিয়েছে, বুধবার ভোরে জলদাপাড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি মাদারিহাটের লোকালয়ে ঢুকে পড়ে। মাদারিহাট থানার অন্তর্গত থানা পাড়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। একের পর এক ঘরবাড়ি ভাঙচুর করতে শুরু করে ওই হাতি। আতঙ্কে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ মুদিখানা দোকানের আড়ালে ভয়ঙ্কর কারবার! পুলিশি হানায় ব্যবসায়ীর খেল খতম, পলাতক স্ত্রী

advertisement

স্থানীয় বাসিন্দা মন্টু সাহার বাড়িতেও বুনো হাতিটি হামলা চালায়। তিনি দেখেন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সময় প্রাণ বাঁচানো জরুরি মনে করায় তিনি দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তখনই হাতিটি মন্টুকে তাড়া করে। মুহূর্তের মধ্যে হাতির আক্রমণে গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চোখের সামনে এমন ঘটনা দেখে হতবাক তাঁর পরিবারের সদস্যরা। শোকের আবহ গোটা এলাকায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বন দফতরের কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বন দফতরের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: নিরাপদ আশ্রয় খুঁজতে বেরিয়ে বুনো হাতির তাড়া! দাঁতালের আক্রমণে শেষ মাদারিহাটের ব্যক্তি, পরিবারের সামনেই ভয়াবহ ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল