advertisement

Nandini Chakraborty: 'মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!' SIR-এ নন্দিনীর 'বিবেচনাধীন' থাকা নিয়ে রাজ্য প্রশ্ন তুলেছিল, এবার সেই ব্যাখ্যা দিল কমিশন

Last Updated:

Nandini Chakraborty: রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কেন SIR-এর চূড়ান্ত তালিকায় Under Adjudication রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কী জানানো হল?

নন্দিনী চক্রবর্তী
নন্দিনী চক্রবর্তী
কলকাতা: রাজ্যের মুখ্যসচিবকে কেন SIR-এর চূড়ান্ত তালিকায় Under Adjudication রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দাখিল করা ইলেক্টোরাল ফর্মে নাম ‘আনম্যাপড’ থাকায় ডিইও কলকাতা সাউথের তরফে পদক্ষেপ করা হয়েছে। শুনানি করতে নন্দিনী চক্রবর্তীর বাড়িতে যান দফতরের প্রতিনিধিরা। সেখানে একটি প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে।
দফতর স্পষ্ট করেছে, তাঁর-সহ সব মুলতুবি মামলাই বিবেচনাধীন পর্যায়ে পাঠানো হয়েছে। ২৮/০২/২৬ তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত নিষ্পত্তির জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানানো হল CEO দফতরের তরফে।
আরও পড়ুন: SIR-এ বিবেচনাধীন-বিতর্কে নির্বাচন কমিশন ‘বনাম’ ডব্লিউবিসিএস অফিসার সংগঠন! ‘লক্ষণরেখা’ মেনে চলার পরামর্শ, কেন?
রাজ্যের মুখ্যসচিবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে! গত শুক্রবারই এসআই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতকে জানান, বিষয়টি উদ্বেগজনক।
advertisement
advertisement
কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনীকে এসআইআর শুনানির নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর এনুমারেশন ফর্মে কিছু ত্রুটিবিচ্যুতি ছিল। সেগুলো সংশোধনের জন্য গত ডিসেম্বরে মুখ্যসচিবের বাড়িতে গিয়েছিলেন বিএলও, ইআরও এবং এইআরও-রা।
advertisement
আরও পড়ুন: ‘ফাইভ স্টার হোটেলে থেকে রথযাত্রা, এটা আপনাদের শেষযাত্রা’, বাংলার ভোটে বিজেপির ‘ভবিষ্যদ্বাণী’ তৃণমূলনেত্রী মমতার
কমিশনের একটি সূত্রে জানা যায়, এনুমারেশন ফর্ম সম্পূর্ণ পূরণ করেননি মুখ্যসচিব। শুক্রবার মুখ্যসচিবের প্রসঙ্গ তুলে আইনজীবী সিব্বল বলেন, ”রাজ্যের মুখ্যসচিবের নোটিস বিচারাধীন। তাঁকেও নিজের পরিচয়পত্র বা যোগ্যতার প্রমাণ দিতে বলা হয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, মুখ্যসচিব কি রাজ্যের বাসিন্দা নন? পরে ওই প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ”মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!”
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nandini Chakraborty: 'মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!' SIR-এ নন্দিনীর 'বিবেচনাধীন' থাকা নিয়ে রাজ্য প্রশ্ন তুলেছিল, এবার সেই ব্যাখ্যা দিল কমিশন
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement