advertisement

Mamata Banerjee slams BJP: 'ফাইভ স্টার হোটেলে থেকে রথযাত্রা, এটা আপনাদের শেষযাত্রা', বাংলার ভোটে বিজেপির 'ভবিষ্যদ্বাণী' তৃণমূলনেত্রী মমতার

Last Updated:

Mamata Banerjee slams BJP: 'ফাইভ স্টার হোটেলে থেকে রথযাত্রা, এটা আপনাদের শেষযাত্রা', বাংলার ভোটে বিজেপির 'ভবিষ্যদ্বাণী' করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মমতা।

বাংলার ভোটে বিজেপির 'ভবিষ্যদ্বাণী' তৃণমূলনেত্রী মমতার (ফাইল ছবি)
বাংলার ভোটে বিজেপির 'ভবিষ্যদ্বাণী' তৃণমূলনেত্রী মমতার (ফাইল ছবি)
কলকাতা: ১ মার্চ থেকে বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু করেছে। সেই যাত্রায় একটি রথযাত্রার কর্মসূচি রাখা হয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ”দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনাদের শেষ রথযাত্রা। বিনাশ যাত্রা হবে। ভবানীপুর ছোট কেন্দ্র। এখানে ২.৬ লক্ষ ভোটার আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ১৪ হাজার আরও ২০০০ কেটেছে নাম। আমি চেষ্টা করেছি। ভোটার কোথায়! কেন মিসিং? কোথায় তাঁরা? আমি তো চেষ্টা করেছি।”
advertisement
আরও পড়ুন: এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবীর
তিনি আরও বলেন, ”সুপ্রিম কোর্টে গিয়েছি। আমরা শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করেছি। ধৈর্য্য ধরেছি। কিন্তু ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে। মানুষ কিন্তু তৈরি আছে। এটা ঠিক যার নাম উঠেছে সে এই দুঃখ বুঝবেন না। প্রতিবেশীর নাম কাটলে সে বুঝবে। তবে আজ ওর কেটেছে কাল আপনার কেটেছে।”
advertisement
advertisement
এদিন ওই বক্তৃতায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ”আমি শক্‌ড (স্তম্ভিত), এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোটারের নাম কাটা হচ্ছে। কিন্তু তার পরেও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।” তিনি আরও বলেন, ”আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধদের প্রতি। আমি ধরনায় বসব, আমায় মোরাল সাপোর্ট দেবেন।”
advertisement
আরও পড়ুন: খামেনেইয়ের মৃত্যু! খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টেলিভিশন সঞ্চালক, দেখুন ভিডিও
মুখ্যমন্ত্রীর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকাপ্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। এসআইআর প্রক্রিয়া শেষে প্রথম দফায় প্রকাশিত তালিকা অনুযায়ী, এই কেন্দ্রে মোট প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি, আরও প্রায় ১৪,১৫৪ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। অর্থাৎ, তাঁদের নাম স্থায়ী ভাবে তালিকাভুক্ত হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee slams BJP: 'ফাইভ স্টার হোটেলে থেকে রথযাত্রা, এটা আপনাদের শেষযাত্রা', বাংলার ভোটে বিজেপির 'ভবিষ্যদ্বাণী' তৃণমূলনেত্রী মমতার
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement