advertisement

Humayun Kabir: এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবীর

Last Updated:

Humayun Kabir: বিধানসভায় বামেদের সঙ্গে জোটে জনতা উন্নয়ন পার্টি? সোমবার বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করলেন হুমায়ুন কবীর।

বীরভূমে হুমায়ুন কবীর (ফাইল ছবি)
বীরভূমে হুমায়ুন কবীর (ফাইল ছবি)
বীরভূম: সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এই প্রথম বীরভূম জেলা শহরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বীরভূমের ইলামবাজারের নবগ্রামে তিনি উপস্থিত হয়ে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বহু মানুষ ও সমর্থক সেই অনুষ্ঠানে অংশ নেন।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, বীরভূম জেলার মোট ১১টি বিধানসভা আসনেই তাঁর দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “যদি কোনও রাজনৈতিক দল জোটে আসতে চায়, তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেউ জোটে না এলে জনতা উন্নয়ন পার্টি একাই ১১টি আসনে প্রার্থী দেবে।”
সোমবার বীরভূমে হুমায়ুন কবীর
advertisement
advertisement
সোমবার বীরভূমে হুমায়ুন কবীর
আরও পড়ুন: খামেনেইয়ের মৃত্যু! খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টেলিভিশন সঞ্চালক, দেখুন ভিডিও
জোট প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে জানান, বামেদের সঙ্গে কোনও জোট হবে না। যদিও সিপিএমের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেন তিনি। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাঁদের প্রধান লক্ষ্য। এদিন বিজেপির রথযাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন হুমায়ুন কবীর। তিনি বিজেপিকে ‘সাম্প্রদায়িক দল’ বলে আখ্যা দিয়ে দাবি করেন, ”আগের রথযাত্রা যেমন কোনও ফল দেয়নি, এবারও দেবে না।” বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি। আমি সেই বাবরি মসজিদ তৈরি করব।”
advertisement
আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ! দেখুন কোন কোন বিষয়ে চাকরি, আবেদন করুন আজই 
এভাবেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর ঘটা করে মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন ভরতপুরের বিধায়ক। তখনই দলের নাম বলেছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’। দিন কয়েক আগে ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। জানা যায়, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Humayun Kabir: এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবীর
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement