advertisement

Ayatollah Ali Khamenei Died: খামেনেইয়ের মৃত্যু! খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টেলিভিশন সঞ্চালক, দেখুন ভিডিও

Last Updated:

Ayatollah Ali Khamenei Died: নিজের অফিসে কাজ করছিলেন খামেনেই, আচমকা হামলা! মৃত্যু তাঁর কন্যা, নাতনিরও, আর কী জানাল ইরানের সংবাদমাধ্যম। খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টিভি সঞ্চালক।

খামেনেইয়ের মৃত্যু! খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টেলিভিশন সঞ্চালক
খামেনেইয়ের মৃত্যু! খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টেলিভিশন সঞ্চালক
নয়াদিল্লি: মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে খবর। নিজের অফিসে বসে কাজ করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আচমকা সেখানেই বোমা এসে পড়ে। তাঁর সঙ্গে মৃত্যু হয় তাঁর কন্যা, জামাই এবং নাতনিরও। ইরানের সংবাদমাধ্যম এমনটাই জানাচ্ছে।
এই খবর পড়ার সময় টেলিভিশনে কেঁদে ফেললেন সঞ্চালক। “ঈশ্বর মহান। ঈশ্বর মহান। গভীর দুঃখের সাথে ইরানের জাতির কাছে ঘোষণা করা হচ্ছে যে, ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি খামেনেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের যৌথ অপরাধমূলক আক্রমণে শহিদ হয়েছেন,” উপস্থাপককে বলতে শোনা যায়, কান্নায় ভেঙে পড়ার আগে।
advertisement
advertisement
ইরানের বাহিনী রেভলিউশনারি গার্ড জানিয়েছে, খামেনেইয়ের মৃত্যুতে তারা শোকাহত। তবে প্রত্যাঘাত হবে। আমেরিকা এবং ইজরায়েলের বাহিনীকে নিশানা করে ‘ইতিহাসের সবচেয়ে তীব্র হামলা’র হুঁশিয়ারি দিয়েছে তারা। বলা হয়েছে, সেই তীব্রতম হামলা শুরু হবে আর কিছু ক্ষণের মধ্যেই। খামেনেইয়ের মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: দোল কাটলেই বাংলায় ভোটের দামামা, কবে থেকে বিধানসভা নির্বাচন? কমিশন সূত্রে এল বড় আপডেট
সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। খামেনেইয়ের ডেরা হামলায় পুরোপুরি ধ্বংস, দাবি ইজরায়েলের। পুরোটা গুজব, সুরক্ষিত আছেন সর্বোচ্চ নেতা, দাবি ইরানের। আক্রমণে খামেনেইয়ের মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতনির মৃত্যু, খবর ইরানের সংবাদমাধ্যমে। ইরানের প্রতিরক্ষামন্ত্রীরও মৃত্যু, খবর সংবাদমাধ্যমে। ইরানের আরও ৬ নেতার মৃত্যুর খবর, অস্বীকার তেহরানের। আক্রমণে ইরানের ৭ সেনাকর্তার মৃত্যু, দাবি IDF-এর।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ayatollah Ali Khamenei Died: খামেনেইয়ের মৃত্যু! খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন টেলিভিশন সঞ্চালক, দেখুন ভিডিও
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement