TRENDING:

Money Making Tips: মহিলাদের সামনে আয়ের নতুন দিশা! ঘরে বসেই হতে পারে লক্ষ্মীলাভ, বিশেষ প্রশিক্ষণে হাতেকলমে শেখানো হচ্ছে সব

Last Updated:

Money Making Tips: নারী স্বনির্ভরতার লক্ষ্যে মাঝেমধ্যেই নানা ধরনের আয়োজন করা হয়। এবার যেমন নদিয়ার শান্তিপুরে একটি বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৩ দিনের এই প্রশিক্ষণে রোজ প্রশিক্ষণার্থীদের ২৫০ টাকা করে ভাতাও দেওয়া হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ মহিলাদের স্বনির্ভর করে তুলতে নদিয়ার শান্তিপুরে ১৩ দিনব্যাপী জুট হ্যান্ডক্রাফ্ট প্রশিক্ষণ শুরু হল। শান্তিপুরের বাথনা লিচুতলা এলাকায় তপশিলি জাতিভুক্ত মহিলাদের স্বনির্ভর করে তুলতে এই ট্রেনিংয়ের আয়োজন করেছে নদিয়া অর্গানিক ফার্মারস প্রোডিউসার কোম্পানি লিমিটেড।
advertisement

উক্ত সংস্থার ডিরেক্টর স্বরূপ কর্মকার জানান, শান্তিপুরের ঘোড়ালিয়া, বাথনা, থানার মোড় সহ পার্শ্ববর্তী এলাকার মোট ২০ জন মহিলাকে এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল লক্ষ্য, পাটজাত সামগ্রী তৈরি করে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।

আরও পড়ুনঃ পরিশুদ্ধ পানীয় জলের আশা অনিশ্চিত! বন্ধের মুখে জল স্বপ্ন প্রকল্প, মহাবিপাকে ফরাক্কার প্রায় ১ লক্ষের বেশি মানুষ

advertisement

আইসিএআর-এনআইএনএফইটি কলেজের বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন। প্রথম ৩ দিনে অংশগ্রহণকারীদের শেখানো হচ্ছে কীভাবে সাধারণ চট বা পাটকে রঙিন ও শক্ত করে বিভিন্ন পণ্য তৈরির উপযোগী করা যায়। পরবর্তী ১০ দিনে পাট দিয়ে ঘর সাজানোর নানা শৌখিন সামগ্রী ও মহিলাদের বিভিন্ন ধরনের অলংকার তৈরির কৌশল হাতেকলমে শেখানো হচ্ছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

উদ্যোক্তাদের দাবি, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে জুট পণ্য তৈরি ও বাজারজাত করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে প্রত্যেককে শংসাপত্র প্রদান করা হবে এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি প্রশিক্ষণকালীন প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২৫০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও পাটশিল্পের প্রসারে জোর দেওয়াই মূল লক্ষ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Money Making Tips: মহিলাদের সামনে আয়ের নতুন দিশা! ঘরে বসেই হতে পারে লক্ষ্মীলাভ, বিশেষ প্রশিক্ষণে হাতেকলমে শেখানো হচ্ছে সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল