advertisement

Murshidabad News: পরিশুদ্ধ পানীয় জলের আশা অনিশ্চিত! বন্ধের মুখে জল স্বপ্ন প্রকল্প, মহাবিপাকে ফরাক্কার প্রায় ১ লক্ষের বেশি মানুষ

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের ফরাক্কায় কার্যত বন্ধের মুখে জল স্বপ্ন প্রকল্প। এর ফলে বিপাকে প্রায় ১ লক্ষের বেশি মানুষ। তাঁদের আশঙ্কা, এই প্রকল্প বন্ধ হলে ফের জলের পুরনো সমস্যা দেখা দেবে।

+
মুর্শিদাবাদের

মুর্শিদাবাদের ফরাক্কায় জলের সমস্যা

ফরাক্কা, তন্ময় মন্ডলঃ জল জীবন মিশনের আওতায় প্রস্তাবিত জল স্বপ্ন প্রকল্প কার্যত বন্ধের মুখে। রাজ্য ও কেন্দ্রের আর্থিক টানাপড়েনের জেরে প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় কাজ শুরু করা যাচ্ছে না বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ফলে মুর্শিদাবাদের ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ের বেওয়া ১-২, বেনিয়াগ্রাম, ইমামনগর ও বাহাদুরপুরের বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ১ লক্ষের বেশি মানুষের ঘরে ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর আশা আপাতত অনিশ্চিত।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পশ্চিমপাড়ের মানুষ জলসংকটে ভুগছেন। বিশেষ করে গ্রীষ্মকালে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই বিধায়কের উদ্যোগে ‘জল স্বপ্ন’ প্রকল্পের রূপরেখা তৈরি হয়। রাজ্য সরকারের তরফে জমি-সংক্রান্ত জটিলতা একসময় কাটলেও, কেন্দ্রীয় অর্থ বরাদ্দ আটকে থাকায় প্রকল্প বাস্তবায়ন থমকে যায়।
আরও পড়ুনঃ পারিবারিক বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! মালদহে দাদার হাতে খু*ন ভাই, অভিযুক্ত পলাতক
এই প্রকল্পে ফরাক্কার অন্তর্গত বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে বয়ে চলা গুমানি নদীর জল পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করার পরিকল্পনা ছিল। এতে বেওয়া ১-২, বেনিয়াগ্রাম, ইমামনগর ও বাহাদুরপুর সহ একাধিক গ্রাম সরাসরি উপকৃত হত। প্রশাসনিক মহলের একাংশের মতে, কেন্দ্রের জল জীবন মিশনের অর্থ না এলে রাজ্যের পক্ষে এককভাবে এত বড় প্রকল্পের ব্যয়ভার বহন করা কঠিন। ফলে আপাতত প্রকল্পের কাজ কার্যত স্থগিত।
advertisement
advertisement
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই প্রকল্প বন্ধ হয়ে গেলে আবারও পুরনো সমস্যায় ফিরতে হবে। নলকূপের উপর নির্ভরতা, অপরিশোধিত জলের ব্যবহার এবং গ্রীষ্মকালে তীব্র জলসংকট— সব মিলিয়ে জনজীবনে প্রভাব পড়বে।
এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও, বিভিন্ন মহল থেকে দ্রুত রাজ্য–কেন্দ্র সমন্বয়ের মাধ্যমে জল স্বপ্ন প্রকল্প পুনরুজ্জীবিত করার দাবি উঠেছে। সাধারণ মানুষের একটাই আবেদন, রাজনৈতিক টানাপড়েন নয়, অগ্রাধিকার পাক বিশুদ্ধ পানীয় জল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের খাতের টাকা আটকে দেওয়ায় এই প্রকল্পের কাজ থমকে আছে। ফরাক্কার পশ্চিমপাড়ের সব অঞ্চলের মধ্যে বাহাদুরপুর সবচেয়ে পিছিয়ে পড়া এবং পাহাড়ি এলাকা হওয়ায় এখানে সাধারণ মানুষকে কুয়ো থেকে জল তুলতে হয়, টিউব‌ওয়েল বসিয়ে জল তোলা সম্ভব হয় না। সেই কারণেই এই প্রকল্পের মাধ্যমে বাহাদুরপুর থেকে শুরু করে বেনিয়াগ্রাম ও ইমামনগরের বেশ কিছু গ্রাম এবং বেওয়া ১-২ অঞ্চলে বাড়ি বাড়ি পরিশোধিত পানীয় জল পৌঁছে যেত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: পরিশুদ্ধ পানীয় জলের আশা অনিশ্চিত! বন্ধের মুখে জল স্বপ্ন প্রকল্প, মহাবিপাকে ফরাক্কার প্রায় ১ লক্ষের বেশি মানুষ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement