TRENDING:

Malda News: ঘুরপথের অবসান, দূরত্ব কমল আধা ঘন্টা! নতুন ব্রিজে বদলে গেল মালদহের গ্রামীণ যোগাযোগ

Last Updated:

Malda Connectivity Boost: মালদহের ইংরেজবাজার ও রতুয়া ব্লকের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন। কালিন্দ্রী নদীর ওপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সেতুর ফলে শহরের দূরত্ব কমল ১৫ কিলোমিটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: দীর্ঘ পথ আর অতিক্রম নয়। এবারে সহজে পৌঁছান যাবে শহরে। মালদহের প্রত্যন্ত গ্রামের সঙ্গে দূরত্ব কমল শহরের। কালিন্দ্রী নদীর পাশে অবস্থিত মালদহের ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া, নরহাট্টা অঞ্চল সহ‌ রতুয়া ২ ব্লকের কৌরিটোলা, চাঁদপাড়া, হরিপুর ইত্যাদি একাধিক গ্রামের বাসিন্দাদের সমস্যা মিটল এবার।
advertisement

এতদিন যেখানে প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথে যেতে হত, এখন নতুন সেতুর মাধ্যমে সেই দূরত্ব কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ কিলোমিটারে। ফলে অর্ধেক সময়েই শহরে পৌঁছাতে পারছেন গ্রামবাসীরা। চিকিৎসা, প্রশাসনিক কাজ কিংবা নিত্যপ্রয়োজনীয় পরিষেবার জন্য এত দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতেন বাসিন্দারা।

আরও পড়ুন: রঙের উৎসব এবারে আরও রঙিন! মালদহ-দিল্লি রুটে ছুটবে হোলি স্পেশ্যাল ট্রেন, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কখন ছাড়বে? জানুন

advertisement

এক গ্রামবাসী কৌলি বিবি জানান, “সবচেয়ে বড় সমস্যা ছিল নদী পারাপার। কালিন্দ্রী নদীর উপর কোনও স্থায়ী সেতু না থাকায় কখনও নৌকা, কখনও আবার বাঁশের অস্থায়ী সাঁকো ভরসা করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হত। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।”

গ্রামের এক টোটো চালক বিমল মণ্ডল জানান, “ব্রিজ হওয়ায় বহুদিনের কষ্ট দূর হল। এখন খুব কম সময়ে শহরে পৌঁছান যাচ্ছে। অসুস্থ মানুষ নিয়ে যেতে আর আগের মত সমস্যায় পড়তে হচ্ছে না।”

advertisement

আরও পড়ুন: ২৫০০ বছরের ইতিহাস ঘরে! মালদহের যুবকের সংগ্রহে ঝৌ রাজবংশ থেকে গুপ্ত যুগের মুদ্রা

ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল বলেন, “দীর্ঘদিন ধরেই এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। শুধু ইংরেজবাজার নয়, রতুয়া দুই ব্লকের বহু গ্রাম এই সেতুর সুফল পাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে কালিন্দ্রী নদীর উপর এই সেতু নির্মিত হয়েছে। বর্তমানে গ্রামে প্রবেশের সংযোগকারী রাস্তার কাজও চলছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

নতুন এই সেতু কেবল যাতায়াত সহজ করেনি, বরং একাধিক গ্রামকে মূল সড়কপথের সঙ্গে সংযুক্ত করেছে। ফলে এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই সেতু অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের কাছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: ঘুরপথের অবসান, দূরত্ব কমল আধা ঘন্টা! নতুন ব্রিজে বদলে গেল মালদহের গ্রামীণ যোগাযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল