advertisement

Malda News: ২৫০০ বছরের ইতিহাস ঘরে! মালদহের যুবকের সংগ্রহে ঝৌ রাজবংশ থেকে গুপ্ত যুগের মুদ্রা

Last Updated:

Malda News: মালদহ শহরের মিরচক এলাকার বাসিন্দা সৌমিক সরকার। এক সময় বাবার এই শখ ছিল। বর্তমানে বাবার সেই সংগ্রহ এবং নিজের সংগ্রহকে আগলে রেখে আসত সংগ্রহশালা গড়েছেন বাড়িতে। খ্রিস্টপূর্ব প্রাচীন ঝৌ রাজবংশের নাইফ মাণি, ইন্দোনেশিয়ার বোট মাণি, কুষাণ রাজবংশের কনিষ্ক সাম্রাজ্যের মুদ্রা, গুপ্তা সাম্রাজ্যের মুদ্রা ইত্যাদি বহু প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছেন তিনি।

+
নাইফ

নাইফ মানি ও বোট মানি হাতে সংগ্রাহক সৌমিক সরকার

মালদহ, জিএম মোমিন: প্রাচীন মুদ্রা সংগ্রহের অন্যান্য দৃষ্টান্ত এবার মালদহে। ২৫০০ বছর পুরনো প্রাচীন মুদ্রা সংগ্রহ করে তাক লাগালেন মালদহের এক যুবক। পেশায় একজন ব্যাঙ্ক কর্মী তবে নেশা তাঁর সংগ্রহ করা। দেশ বিদেশ থেকে নানান প্রাচীন মুদ্রা সংগ্রহ করে রেখেছেন বাড়িতে। মালদহ শহরের মিরচক এলাকার বাসিন্দা সৌমিক সরকার। এক সময় বাবার এই শখ ছিল। বর্তমানে বাবার সেই সংগ্রহ এবং নিজের সংগ্রহকে আগলে রেখে আসত সংগ্রহশালা গড়েছেন বাড়িতে।
খ্রিস্টপূর্ব প্রাচীন ঝৌ রাজবংশের নাইফ মাণি, ইন্দোনেশিয়ার বোট মাণি, কুষাণ রাজবংশের কনিষ্ক সাম্রাজ্যের মুদ্রা, গুপ্তা সাম্রাজ্যের মুদ্রা ইত্যাদি বহু প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছেন তিনি। সংগ্রাহক সৌমিক সরকার জানান, ‘প্রাচীন এই মুদ্রার একাধিক ইতিহাস রয়েছে। এক সময় এই মুদ্রা দিয়ে পণ্য আদান প্রদান হত। ঝৌ রাজবংশের নাইফ মাণি ঘোড়া কেনাবেচার ক্ষেত্রে ব্যবহার হত। এবং ইন্দোনেশিয়ার বোট মাণি জলপথে জাহাজে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার হত।’
advertisement
আরও পড়ুন-আর মাত্র কয়েকঘণ্টা…! বছরের প্রথম সূর্যগ্রহণে বিরাট ‘তুলকালাম’, ভাগ্যের চাকা ঘুরবে ২ রাশির, চরম দুর্ভোগ কাদের?
সম্প্রতি গৌড়বঙ্গ নিউমিসমেটিক কালেক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদহ শহরে আয়োজিত এক প্রদর্শনীতে তাঁর এই বিশেষ সংগ্রহ প্রদর্শিত হয়। সেখানে বহু ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীর ভিড় জমে। এক দর্শক অনিমেষ সাহা বলেন, ‘এত প্রাচীন মুদ্রা আজও যে সরাসরি দেখতে পারছি। এটা সত্যিই অবাক করার মত। ভারত ও বিদেশের নানা যুগের মুদ্রা একসঙ্গে দেখার সুযোগ হয়েছে। মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ আমল পর্যন্ত সবই রয়েছে। তাঁর সংগ্রহ সত্যিই প্রশংসনীয়।’
advertisement
advertisement
আরও পড়ুন-ফাল্গুন অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ…! দেখা যাবে ‘আগুনের বলয়’, ভুলেও করবেন না ‘এই’ কাজ, জীবন ছারখার
খ্রিস্টপূর্ব যুগ থেকে বর্তমান সময়‌ মুদ্রার বিবর্তনের মধ্যেই যেন ধরা রয়েছে ইতিহাসের চলমান অধ্যায়। আর সেই ইতিহাসকেই মালদহের বুকে জীবন্ত করে তুলেছেন এই তরুণ সংগ্রাহক, যাঁর নেশা আজ ইতিহাসপ্রেমীদের কাছে অনুপ্রেরণা বলে মনে করছেন অনেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ২৫০০ বছরের ইতিহাস ঘরে! মালদহের যুবকের সংগ্রহে ঝৌ রাজবংশ থেকে গুপ্ত যুগের মুদ্রা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement