TRENDING:

Malda New Bridge: দীর্ঘদিনের ভোগান্তির শেষ! পাগলা নদীর ওপর নতুন ব্রিজ, মাত্র ২০ মিনিটে পৌঁছে যাবেন শহরে! খুশির হাওয়া এলাকায়

Last Updated:

Malda New Bridge: মালদহের কালিয়াচকে পাগলা নদীর উপর তৈরি হল নতুন বক্স ব্রিজ কালভার্ট। এর ফলে ১০টিরও বেশি গ্রামের মানুষের যাতায়াতে বড় স্বস্তি মিলেছে। শহর, হাসপাতাল ও ফারাক্কা পৌঁছানো এখন অনেক সহজ হয়ে উঠল স্থানীয়দের জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মালদহের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের বড় পদক্ষেপ! দূরত্ব কমল গ্রামের সঙ্গে মূল সড়কের। মালদহ জেলার কালিয়াচক এক ব্লক ও কালিয়াচক তিন ব্লকের সংযোগকারী পাগলা নদীর উপর তৈরি হল নতুন বক্স ব্রিজ কালভার্ট। কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের কাঠালবাড়ি ও বীরনগর ২ পঞ্চায়েতের রাজনগর এলাকার মধ্যে নির্মিত এই ব্রিজ চালু হওয়ায় প্রায় দশটিরও বেশি গ্রামের মানুষের যাতায়াতে এল আমূল পরিবর্তন।
advertisement

এতদিন নদী পারাপার ছিল চরম ভোগান্তির। বর্ষায় জল বাড়লেই বিচ্ছিন্ন হয়ে পড়ত গ্রামগুলি। দীর্ঘ পথ ঘুরে যাতায়াত, নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার কিংবা বাঁশের অস্থায়ী সাঁকোর উপর নির্ভর করাই ছিল একমাত্র ভরসা। ফলে শহর, হাসপাতাল কিংবা ফারাক্কা পৌঁছাতে লেগে যেত দীর্ঘ সময়।

আরও পড়ুন: দীর্ঘদিনের দাবি পূরণ! মালদহের গাজোল স্টেশনে দিল্লিগামী ট্রেনের নতুন স্টপেজ, জানুন সময়সূচি

advertisement

নতুন ব্রিজ চালু হওয়ায় এখন হাঁটা থেকে বড় গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সও সরাসরি প্রবেশ করতে পারছে গ্রামে। স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জানান, “আগে যেখানে শহরে যেতে অনেকটা সময় লাগত, এখন ব্রিজের উপর দিয়ে খুব কম সময়েই পৌঁছে যাওয়া যাচ্ছে।”

View More

আর এক বাসিন্দা আহমেদ শেখ বলেন, “চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হত। আগে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগলেও এখন ২০ থেকে ৩০ মিনিটেই ফারাক্কা বা মালদহ শহরে পৌঁছানো সম্ভব।”

advertisement

আরও পড়ুন: মাছ চাষে মালদহের জয়জয়কার, উৎপাদনে রেকর্ড গড়ে রাজ্য সরকারের বড় পুরস্কার পেলেন তিন উদ্যোক্তা

এদিন ফিতে কেটে ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ও প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, “সরকারের লক্ষ্য প্রতিটি গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করা এবং মানুষের দুর্ভোগ কমানো। এই ব্রিজ নির্মাণে হাজার হাজার মানুষ উপকৃত হবেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডায়মন্ড হারবারের গোল্ড মেডেলিস্ট অর্থোপেডিক সৌম্যদীপ সরকার! ৬০ জন চিকিৎসককে ছাপিয়ে প্রথম
আরও দেখুন

প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বক্স ব্রিজ কালভার্ট কালিয়াচক এক ও তিন ব্লকের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করল। ফলে গ্রামীণ উন্নয়নের নতুন দিগন্ত খুলে গেল বলেই মনে করছেন স্থানীয় থেকে সকলে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda New Bridge: দীর্ঘদিনের ভোগান্তির শেষ! পাগলা নদীর ওপর নতুন ব্রিজ, মাত্র ২০ মিনিটে পৌঁছে যাবেন শহরে! খুশির হাওয়া এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল