advertisement

Indian Railways: দীর্ঘদিনের দাবি পূরণ! মালদহের গাজোল স্টেশনে দিল্লিগামী ট্রেনের নতুন স্টপেজ, জানুন সময়সূচি

Last Updated:
Indian Railways: মালদহ জেলার গাজোল স্টেশনে শুরু হলো ফারাক্কা এক্সপ্রেসের স্টপেজ। এখন থেকে দিল্লি যেতে আর ছুটতে হবে না মালদহ টাউন স্টেশনে।
1/6
ট্রেন ধরতে আর ছুটতে হবে না মালদহ শহরে। এবার ঘরের কাছেই থামবে দিল্লিগামী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। মালদহ জেলার গাজোল রেল স্টেশনে জুড়ল রাজধানীর গাড়ি। পূর্ব রেলের কাটিহার ডিভিশনের অন্তর্গত এই স্টেশনে এবার থেকে থামবে ফারাক্কা এক্সপ্রেস। (ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/6
এদিন সবুজ পতাকা দেখিয়ে স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সহ রেল আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই গাজোলবাসীর দাবি ছিল, বালুরঘাট-ভাটিণ্ডাগামী ফারাক্কা এক্সপ্রেসের গাজোল স্টেশনে স্টপেজ দিতে হবে। স্থানীয়দের সেই দাবি রেলমন্ত্রকের কাছে তুলে ধরেন সাংসদ। অবশেষে সেই দাবি মেনে স্টপেজ চালু হওয়ায় স্বস্তি নেমেছে এলাকায়।

3/6
উল্লেখ্য, আগে এই ট্রেনটি মালদহ টাউন রেল স্টেশন থেকে চলাচল করত। পরে রুট পরিবর্তন হয়ে বালুরঘাট থেকে যাত্রা শুরু হয়। এরপর থেকেই গাজোলবাসী স্টপেজের দাবি জোরদার করেন।

4/6
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ১৫৭৪৩ বালুরঘাট-ভাটিণ্ডা ফারাক্কা এক্সপ্রেস সপ্তাহে চারদিন রবিবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে গাজোলে এসে ৬টা ৫ মিনিটে রওনা দেবে।

5/6
অন্যদিকে ট্রেন নম্বর ১৫৭৪৪ ভাটিণ্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস সপ্তাহে চারদিন রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে গাজোলে পৌঁছে ১০টা ৩৭ মিনিটে ছাড়বে।

6/6
সাংসদ খগেন মুর্মু জানান, “এতদিন দিল্লি ও উত্তর ভারতে যেতে হলে গাজোলবাসীকে প্রায় ৩২ কিলোমিটার দূরে মালদহ শহরে গিয়ে ট্রেন ধরতে হত। এখন সেই ভোগান্তির অবসান হল। এই স্টপেজ চালু হওয়ায় এলাকার বহু রেলযাত্রী উপকৃত হবেন।” (ছবি ও তথ্য: জিএম মোমিন)