TRENDING:

Kolkata Book Fair: ভেঙে চুরমার আগের সব রেকর্ড! কলকাতা বইমেলায় বই বিক্রির নয়া নজির, কত কোটির বেচাকেনা হল জানলে হাঁ হয়ে যাবেন

Last Updated:

Kolkata Book Fair 2026: গত বছরের তুলনায় এই বছর বই বিক্রি প্রায় ১৫ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে দর্শকসংখ্যার নিরিখেও ভেঙেছে আগের সব রেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ জাঁকজমকপূর্ণভাবে শেষ হল ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই সঙ্গেই যেন গড়ল বই বিক্রির নতুন রেকর্ড। এই বছর বই বিক্রির অঙ্ক পৌঁছল ২৬.৪৫ কোটি টাকায়। গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বিক্রি বেড়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে দর্শকসংখ্যার নিরিখেও ভেঙেছে আগের সব রেকর্ড। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে এই তথ্য জানান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে।
কলকাতা বইমেলা ২০২৬
কলকাতা বইমেলা ২০২৬
advertisement

সুধাংশু শেখরবাবু বলেন, আগামী বছর বইমেলা সুবর্ণজয়ন্তী বছরে পা দেবে। সেই উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন বইমেলা পরিচালনা কমিটির  সভাপতি। বইমেলার শুরু থেকে ৫০ বছরের ইতিহাসের ছবি ও তথ্য যাঁদের কাছে রয়েছে, তাঁরা গিল্ডকে তা দিলে, আগামী বছর বইতীর্থে সুবর্ণজয়ন্তী বর্ষের বইমেলা সেই স্মৃতি নিয়েই সাজানো হবে।

আরও পড়ুনঃ মেদিনীপুরের পর্যটনে নতুন চমক! নতুন রূপে হাজির হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, সহজেই জানা যাবে জেলার গৌরবময় ইতিহাস

advertisement

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, নতুন প্রজন্মের ভিড়ই প্রমাণ করে দিয়েছে বইয়ের প্রতি পাঠকের ভালোবাসা এখনও অটুট। তিনি জানান, ১৯৭৬ সালে মাত্র ৩২ জন প্রকাশক নিয়ে বইমেলার পথচলা শুরু হলেও ৫০ বছরের দোরগোড়ায় এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১০০-তে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

বিশ্বজুড়ে যুদ্ধের আবহ থাকা সত্ত্বেও এই বছর বইমেলায় অংশ নিয়েছে ব্রিটেন, ইউক্রেন ও চিনের মতো দেশ। আগামী বছর আশেপাশের আরও দেশকে নিয়ে অংশগ্রহণ বাড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তাঁরা। এদিন ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সেই সঙ্গেই শুরু হয়ে যায় পঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য প্রতীক্ষা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata Book Fair: ভেঙে চুরমার আগের সব রেকর্ড! কলকাতা বইমেলায় বই বিক্রির নয়া নজির, কত কোটির বেচাকেনা হল জানলে হাঁ হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল