TRENDING:

Jov Vacancy: মাসে ৪০০০০ টাকা বেতন! খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ, আবেদনের খুঁটিনাটি জানুন

Last Updated:
Jov Vacancy: বিশেষ এক প্রকল্পে কাজের জন্য সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করবে আইআইটি। কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ৫ মার্চ ২০২৬।
advertisement
1/5
মাসে ৪০০০০ টাকা বেতন! খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ, আবেদনের খুঁটিনাটি জানুন
[caption id="attachment_2550526" align="alignnone" width="1080"] *আপনার কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি-টেক ডিগ্রি রয়েছে? আপনি কি গেট পরীক্ষায় উত্তীর্ণ? তবে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে। গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর। উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।/caption] *গবেষণা করার ইচ্ছে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে বি-টেক ডিগ্রি করেছেন? তবে অস্থায়ী ভিত্তিতে কাজের সুযোগ দিচ্ছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। গবেষণা সংক্রান্ত কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
2/5
*বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করতে চলেছে আইআইটি। কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ এই প্রকল্পে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে একজন কর্মী নিয়োগ করা হবে।
advertisement
3/5
*বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, Accenture Solutions Private Limited-এর আর্থিক সহযোগিতায় Towards sustainable AI models: Accessing LLMs efficiently(TSL) প্রকল্পে কাজের জন্য একজন গবেষক নিয়োগ করা হবে। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিমাসে সাম্মানিক বাবদ ৪০ হাজার টাকা দেওয়া হবে।
advertisement
4/5
*আবেদনের জন্য লাগবে না কোনও আবেদন মূল্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ১২ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে এই প্রকল্পে কাজ হবে। পরবর্তীতে কাজের মেয়াদ বাড়তে পারে। যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারেন।"
advertisement
5/5
*আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন আবেদন জানানোর শেষ তারিখ ৫ মার্চ ২০২৬।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Jov Vacancy: মাসে ৪০০০০ টাকা বেতন! খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ, আবেদনের খুঁটিনাটি জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল