advertisement

West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

Last Updated:
২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1/6
বসন্তে বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবার থেকেই মেঘলা আকাশ। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও । সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/6
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।

3/6
একদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

4/6
আগামী দু-দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হবে। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। সোম এবং মঙ্গলবার বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

5/6
কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠল পারদ। তাপমাত্রা আরও কিছুটা বাড়ল। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। আরও একটু বাড়তে পারে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। সকালে মেঘলা আকাশ। ক্রমশ আংশিক মেঘলা আকাশ। বেলায় পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে। মঙ্গলবার কলকাতা শহরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

6/6
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।