TRENDING:

Talent Hunt: পড়ুয়াদের সুপ্ত প্রতিভা উন্মোচনে হাওড়ায় ট্যালেন্ট হান্ট! অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার, শিক্ষার মান ও মেধার উন্নয়নে পঞ্চায়েতের উদ্যোগ

Last Updated:

Howrah News: ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণে পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে হাওড়ায় ‘ট্যালেন্ট হান্ট’এর আয়োজন। এই পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১১ হাজার পড়ুয়া অংশগ্রহণ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁচলা, হাওড়া, রাকেশ মাইতি: পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের লুকিয়ে থাকা প্রতিভাকে সামনে আনতে বিশেষ উদ্যোগ নিল হাওড়ার পাঁচলা পঞ্চায়েত সমিতি। এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই আয়োজন করা হয়েছে ‘পাঁচলা ট্যালেন্ট হান্ট’ নামে এক বৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা।
advertisement

পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক বিদ্যালয়ের প্রায় ১১ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এত বিপুল সংখ্যক পড়ুয়ার অংশগ্রহণ এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আরও পড়ুনঃ নারী শিক্ষার প্রসারে অনন্য ভাবনা, পুরুলিয়ায় বিদ্যাসাগর অনুপ্রাণিত বিদ্যাসাগর মেলার আয়োজন, ছাত্রীদের গবেষণা তাক লাগালো

advertisement

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা এবং তাদের সুপ্ত প্রতিভাকে সামনে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এই ‘পাঁচলা ট্যালেন্ট হান্ট’ কর্মসূচি আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ উন্নত স্বাস্থ্য কমাবে জীবন ঝুঁকি, দুর্ঘটনা রুখতে হলদিয়ায় বিশেষ উদ্যোগ, ট্রাক চালক ও পরিবহণ কর্মীদের জন্য স্বাস্থ্য শিবির

advertisement

পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃ আবু বক্কর মল্লিক জানান, ‘ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ এবং তাদের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যেই এই ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১১ হাজার পড়ুয়া এতে অংশগ্রহণ করেছে। যা আমাদের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আগামী দিনেও এই উদ্যোগ প্রতিবছর চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

উদ্যোক্তাদের কথায়, ‘গ্রামবাংলার অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে, যাদের প্রতিভা অনেক সময় সামনে আসে না। এই ধরনের পরীক্ষার মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।’

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Talent Hunt: পড়ুয়াদের সুপ্ত প্রতিভা উন্মোচনে হাওড়ায় ট্যালেন্ট হান্ট! অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার, শিক্ষার মান ও মেধার উন্নয়নে পঞ্চায়েতের উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল