advertisement

Purulia News: নারী শিক্ষার প্রসারে অনন্য ভাবনা, পুরুলিয়ায় বিদ্যাসাগর অনুপ্রাণিত বিদ্যাসাগর মেলার আয়োজন, ছাত্রীদের গবেষণা তাক লাগালো

Last Updated:

Purulia News: নারী শিক্ষার বিকাশ ঘটাতে পুরুলিয়ায় বিদ্যাসাগর মেলার আয়োজন। বিদ্যাসাগর আবাসিক স্কুলের ছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করে। বিজ্ঞান ভিত্তিক নানান গবেষণা তুলে ধরে তারা। ১৫ মার্চ অবধি চলবে মেলা।

+
নারী

নারী শিক্ষার বিকাশে পুরুলিয়ায় বিদ্যাসাগর মেলা

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একুশ শতকের নারীরা কোনও অংশেই পিছিয়ে নেই।‌ তারা সব দিক থেকেই এগিয়ে। তবে সমাজে নারীর শিক্ষা সব চেয়ে বেশি প্রয়োজন। নারী শিক্ষার বিকাশ ঘটাতে বিগত কুড়ি বছর আগে পুরুলিয়ার টামনায় শুরু হয়েছিল বিদ্যাসাগর মেলা। ‌তারপর থেকে এতগুলো বছর ধরে এই মেলা হয়ে আসছে। ‌নারীদের শিক্ষা ও জ্ঞানের বৃদ্ধি এই মেলার মূল লক্ষ্য। এ বছর বিজ্ঞান ভাবনার প্রসার ঘটাতে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়েছে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি পুরুলিয়া ও বিদ্যাসাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে।
বিদ্যাসাগর আবাসিক স্কুলের ছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করে। বিজ্ঞান ভিত্তিক নানান প্রজেক্ট তুলে ধরে তারা। এর মধ্যে দিয়ে নারীদের জীবনে বিজ্ঞানের কতখানি গুরুত্ব রয়েছে তা তুলে ধরা হয়। আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে এই মেলা।
আরও পড়ুনঃ উন্নত স্বাস্থ্য কমাবে জীবন ঝুঁকি, দুর্ঘটনা রুখতে হলদিয়ায় বিশেষ উদ্যোগ, ট্রাক চালক ও পরিবহণ কর্মীদের জন্য স্বাস্থ্য শিবির
এ বিষয়ে মেলার যুগ্ম সম্পাদক সন্দীপ মজুমদার বলেন, নারীর শিক্ষার প্রসার ঘটাতে এই মেলার সূচনা হয়েছিল।‌ মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে তাদের জ্ঞানের বৃদ্ধি ঘটবে। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি হবে। তাই নারীদের শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন তাতে পরবর্তী প্রজন্মের মধ্যেও শিক্ষার আলো বিস্তার করবে। ‌
advertisement
advertisement
আরও পড়ুনঃ অট্টহাস সতীপীঠে ডাকাতি! রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে মায়ের অলঙ্কার ও প্রণামী বাক্স লুট, নিরাপত্তা নিয়ে রুষ্ট স্থানীয়রা
এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক বলেন, এই বিদ্যালয়ের পড়ুয়ারা যে এই মেলায় অংশগ্রহণ করছে তা খুবই ভাল। কারণ মেয়েদের মধ্যে যত কুসংস্কার দূর হবে যত তারা শিক্ষার আলোয় আলোকিত হবে, তত সমাজ উন্নত হবে। কারণ আগামী দিনে এরাই সমাজের ভবিষ্যৎ। একটি মেয়ে শিক্ষিত হওয়ার পাশাপাশি তার পরবর্তী প্রজন্ম শিক্ষার আলোয় বিকশিত হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যাসাগর আবাসিক বিদ্যালয়ের এক পড়ুয়া পঞ্চমী মাহাতো বলেন, অন্য কোনও বিদ্যালয়ে এই ধরনের মেলা অনুষ্ঠিত হয় না। ‌যা তাদের বিদ্যালয়ে হয়। তার ভীষণই ভাল লাগে এই মেলায় অংশগ্রহণ করে। ‌অনেক কিছুই তারা শিখতে পারে। নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে বিদ্যাসাগর মেলার পথ চলা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সমৃদ্ধ হচ্ছে এই মেলা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: নারী শিক্ষার প্রসারে অনন্য ভাবনা, পুরুলিয়ায় বিদ্যাসাগর অনুপ্রাণিত বিদ্যাসাগর মেলার আয়োজন, ছাত্রীদের গবেষণা তাক লাগালো
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement