advertisement

Ratanti Kali Temple Robbery: অট্টহাস সতীপীঠে ডাকাতি! রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে মায়ের অলঙ্কার ও প্রণামী বাক্স লুট, নিরাপত্তা নিয়ে রুষ্ট স্থানীয়রা

Last Updated:

Ratanti Kali Temple Robbery: ৫১ পীঠের অন্যতম কেতুগ্রামের অট্টহাস সতীপীঠ মন্দির চত্বরে ফের চুরি। রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপোর অলঙ্কার এবং প্রণামী বাক্স ভেঙে টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা।

রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে চুরি
রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে চুরি
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঐতিহ্যবাহী অট্টহাস সতীপীঠ মন্দির চত্বরে ফের চুরির ঘটনা ঘটল। মূল মন্দির সংলগ্ন রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপোর অলঙ্কার এবং প্রণামী বাক্স ভেঙে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। মন্দির চত্বরে পুলিশ ক্যাম্প ও সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।
মন্দির সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে। সকালে মন্দির খোলার সময় বিষয়টি প্রথম নজরে আসে। পরে মন্দির থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে ভাঙা অবস্থায় উদ্ধার হয় প্রণামী বাক্সটি। এছাড়াও দেখা যায়, মন্দিরের সিসিটিভি ক্যামেরায় কাদা মাখিয়ে দেওয়া হয়েছে, যাতে চোরদের পরিচয় ধরা না পড়ে।
আরও পড়ুনঃ রাসায়নিক সারে সিক্ত শাক-সবজি থেকে মুক্তি, নিমপীঠে বায়োফার্টিলাইজার তৈরির মহা কর্মযজ্ঞ, বছরভর জোগান জেলার চাষিদের
মন্দিরের সেবক রামজি মহারাজ জানান, “কালী মূর্তির মাথায় একটি রুপোর মুকুট ছিল, সেটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এছাড়া দেবীর পায়ে থাকা রুপোর তোড়া এবং গলায় থাকা সোনার চেনও চুরি হয়েছে। প্রণামী বাক্সে বেশ কিছু টাকা ছিল।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা সার্থক রায় বলেন, “মন্দিরে পুলিশ ক্যাম্প রয়েছে। তবুও যদি এই ধরনের চুরি হয়, তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটছে, তার উত্তর চাই।” ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ratanti Kali Temple Robbery: অট্টহাস সতীপীঠে ডাকাতি! রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে মায়ের অলঙ্কার ও প্রণামী বাক্স লুট, নিরাপত্তা নিয়ে রুষ্ট স্থানীয়রা
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement