advertisement

East Medinipur News: উন্নত স্বাস্থ্য কমাবে জীবন ঝুঁকি, দুর্ঘটনা রুখতে হলদিয়ায় বিশেষ উদ্যোগ, ট্রাক চালক ও পরিবহণ কর্মীদের জন্য স্বাস্থ্য শিবির

Last Updated:
East Medinipur News: দুর্ঘটনা এড়াতে হলদিয়ায় পণ্যবাহী ট্রাক চালক ও পরিবহন কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ থাকলে তবেই রাস্তায় বেরিয়ে দুর্ঘটনার কবলে কম পড়বেন চালক ও পরিবহণ কর্মীরা।
1/6
বর্তমান সময়ে পূর্ব মেদিনীপুর জেলায় পথদুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেশি। দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসন একাধিক উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি জেলায় হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানাও এগিয়ে এসেছে। দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী ট্রাক চালক ও পরিবহন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শুরু হল হলদিয়ায়। হলদিয়ার তেল শোধনাগার সংস্থা এইচপিএল এই উদ্যোগ নিয়েছে। (ছবি ও তথ্য: সৈকত শী)

2/6
হলদিয়ায় এইচপিএল ইকোসিস্টেমের মধ্যে কর্মরত ট্রাক চালক এবং পরিবহন কর্মীদের জন্য একটি চক্ষু পরীক্ষা এবং বিশেষায়িত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। যার মূল কারণ, চালক ও পরিবহণ কর্মীদের শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রাখা, সেই সঙ্গে যাতে পথদুর্ঘটনা এড়ানো যায়।

3/6
শিবিরে ১৫০ জনেরও বেশি পরিবহন কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, এর পাশাপাশি চক্ষু পরীক্ষাও করা হয়। পরিবহন কর্মী ও ট্রাক চালকদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়। চোখের পরীক্ষা পর চিহ্নিত কম দৃষ্টিশক্তি সম্পন্ন ট্রাক চালক ও পরিবহন কর্মীদের ১১৭টি চশমাও প্রদান করা হয়।

4/6
শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চশমা বিতরণের পাশাপাশি চোখের পরীক্ষা এবং মুখ ও দাঁতের পরীক্ষা-সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এইচপিএল প্রধান প্ল্যান্ট সন্দীপ বিপ্রা, ইঞ্জিনিয়ারিং প্রধান সঞ্জীব চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের উপস্থিতিতে এই শিবির আয়োজন করা হয়।

5/6
এইচপিএল প্ল্যান্ট হেড সন্দীপ বিপ্রা জানিয়েছেন,
এইচপিএল প্ল্যান্ট হেড সন্দীপ বিপ্রা জানিয়েছেন, "এই দিনের এই স্বাস্থ্য শিবির মূলত গাড়িচালক ও পরিবহন কর্মীদের একদিকে যেমন সুস্থতার দিকটি লক্ষ্য রাখা। অন্যদিকে গাড়ি চালানোর সময় তাদের শারীরিক অসুস্থতার কারণে দুর্ঘটনায় পড়তে না হয়। এর পাশাপাশি আসন্ন গরমের জন্য ট্রাক চালক ও পরিবহন কর্মীদের বিশেষ কিট প্রদান করা হয়।"
advertisement
6/6
এদিনের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পরিবহন কর্মী ও ট্রাক চালকদের আগাম গরমকালের প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ডিহাইড্রেশন কিটও বিতরণ করা হয়েছে। এদিনের এই স্বাস্থ্য শিবিরে ট্রাক চালক ও পরিবহন কর্মীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য পরামর্শ দেওয়া হয়। পরিবহন কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ থাকলে তাহলে রাস্তায় বেরিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়বে না। ফলে রোধ করা যাবে পথ দুর্ঘটনা। (ছবি ও তথ্য: সৈকত শী)