TRENDING:

Howrah News: বিশাল শোভাযাত্রা নিয়ে আসেন মহাদেব, শুভদৃষ্টির পরেই শুরু হয় কালীপুজো! ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না

Last Updated:

Howrah News: শতাব্দী প্রাচীন নিয়ম মেনে শিব-কালীর শুভদৃষ্টি হয়। তারপর শুরু হয় মায়ের পুজো। বিশাল আকৃতির শিব এদিন শোভাযাত্রা সহযোগে মা কালীর মন্দির প্রাঙ্গণে পৌঁছে মুখোমুখি অবস্থান করেন। যা দেখতে ভিড় করেন হাজার হাজার ভক্ত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: শতাব্দী প্রাচীন রীতি মেনে হর-কালীর শুভদৃষ্টি! সাতটি গ্রামের হাজারো মানুষ সাক্ষী থাকে সেই মুহূর্তে। দেশ ও দশ তথা গ্রামের কল্যাণে পুরনো সেই রীতি আজও নিরবিচ্ছিন্নভাবে পালন করেন গ্রামের মানুষ। বিশাল আকৃতির শিব এদিন শোভাযাত্রা সহযোগে মা কালীর মন্দির প্রাঙ্গণে পৌঁছে মুখোমুখি অবস্থান করেন। শিবের উপস্থিতি হলেই তবে মা কালীর পুজোর সূচনা হয় এখানে।
advertisement

হাওড়ার মহিয়াড়ী গ্রাম সহ বিস্তীর্ণ এলাকার বেশ কয়েকটি গ্রাম পুরনো ঐতিহ্য মেনে হর-কালীর পুজো এবং সাক্ষাৎ মুহূর্তে হাজির হয়। শিব চতুর্দশীতে মহিয়াড়ী রথ তলায় ধুমধাম করে শিব পুজোর আয়োজন হয়। শিব পুজোর পরদিন অমাবস্যায় কালী পুজো অনুষ্ঠিত হয়, শিব মন্দির থেকে কয়েকশো মিটার দূরত্বে। শিব মন্দির থেকে হাজারো ভক্ত উপস্থিতিতে আলো বাজনা ফুলে সজ্জায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করে শিব পৌঁছন কালীর কাছে।

advertisement

আরও পড়ুন: ইঞ্জিন ভ্যানের ধাক্কায় নিমেষেই সব শেষ, বাসস্ট্যান্ডের কাছে বাইক চালকের মর্মান্তিক পরিণতি! শোকে পাথর পরিবার

শিব চতুর্দশীতে শিব পুজোর পর, শিব ও কালীর সাক্ষাত শেষে মা কালীর পুজো শুরু হয়। এরপর শিব ভাসানে নিয়ে যাওয়া হয় পুকুরে। এদিকে সন্ধ্যা থেকে মা কালীর পুজোর প্রস্তুতি। হাজারো ভক্তের প্রার্থনা গণ্ডি পর্বের মধ্যে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়। জাগ্রত মা কালী ভক্তের মনস্কামনা পূর্ণ করেন এবং বিপদ মুক্ত করেন এমনটাই বিশ্বাস মানুষের। এই পুজোর গ্রামের সূচনা হয় মহিয়াড়ী কুন্ডু চৌধুরী পরিবারের হাত ধরে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭-তেই ভাঙল নিজের বিয়ে, বিডিওকে এক ফোন, তারপরই মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার…! কী পেল সমাপ্তি?
আরও দেখুন

এদিন গ্রামবাসীর সঙ্গে মা কালীর মন্দির প্রাঙ্গণে হাজির হন সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল। তিনি নিজেও এখানে পুজো দেন। গ্রামবাসী ও ভক্তদের কথায়, জানা যায়, জাগ্রত শিব – কালী। এদিন বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ হাজির হন মায়ের মন্দির প্রাঙ্গণে। শিব ও কালীর সাক্ষাৎ মুহূর্তে এদিন রাতে মা কালীর মন্দির চত্বরে তিল ধরনের জায়গা থাকে না।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: বিশাল শোভাযাত্রা নিয়ে আসেন মহাদেব, শুভদৃষ্টির পরেই শুরু হয় কালীপুজো! ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল