advertisement

East Medinipur News: ইঞ্জিন ভ্যানের ধাক্কায় নিমেষেই সব শেষ, বাসস্ট্যান্ডের কাছে বাইক চালকের মর্মান্তিক পরিণতি! শোকে পাথর পরিবার

Last Updated:

East Medinipur News: ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বাইক চালকের। ঘটনার পর থেকেই বেপাত্তা ঘাতক ভ্যান চালক। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলের প্রাণ হারিয়েছেন বাইক চালক। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে এগরা থানার পুলিশ।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: এগরায় পথ দুর্ঘটনা। ইঞ্জিন রিক্সা ও বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। সোমবার রাত ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহাদেব পাল। বয় আনুমানিক ৩৫ বছর। তিনি এগরার ৮ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন রিক্সার সঙ্গে মহাদেববাবুর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: হাসপাতালে ডাক্তারের অভাব, বিনা চিকিৎসায় বাড়ি ফিরছেন শয়ে শয়ে রোগী! সংকট মেটাতে আসরে ব্লক স্বাস্থ্য আধিকারিক
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনার পরই ঘাতক ইঞ্জিন রিক্সাটি ফেলে রেখে চালক এলাকা থেকে চম্পট দিয়েছে। দুর্ঘটনার জেরে এগরা-বেলদা রাজ্য সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: পরিবেশ বিজ্ঞানে ঘরে বসে মাস্টার্স করার সুযোগ, রবীন্দ্রভারতীর হাত ধরে খুলছে লাখ টাকার চাকরির রাস্তা! কতদিন ভর্তি চলবে দেখুন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন রিক্সাটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ঘাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতের পরিবারের সদস্যরা কার্যত ভেঙে পড়েছেন
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ইঞ্জিন ভ্যানের ধাক্কায় নিমেষেই সব শেষ, বাসস্ট্যান্ডের কাছে বাইক চালকের মর্মান্তিক পরিণতি! শোকে পাথর পরিবার
Next Article
advertisement
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ, আর কী কী আছে সফরসূচিতে? জানুন
  • বুধবার অমিত শাহ কলকাতা বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে নদিয়ার মায়াপুরে ইসকনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন. এবার তাঁর সফর রাজনৈতিক নয়, বরং ধর্মীয় কর্মসূচি কেন্দ্রিক. বিকেলে দিল্লি ফিরবেন. রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও মায়াপুরে উপস্থিত থাকবেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement