advertisement

Birbhum News: ১৭-তেই ভাঙল নিজের বিয়ে, বিডিওকে এক ফোন, তারপরই মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার…! কী পেল সমাপ্তি?

Last Updated:

Birbhum News: বৈদ্যনাথপুর গ্রামের এক অতি দরিদ্র পরিবারের মেয়ে সমাপ্তি। একাদশ শ্রেণির এই ছাত্রীর পরিবার আর্থিক অনটনের কারণে গত ডিসেম্বর মাসে তার বিয়ে ঠিক করে ফেলেছিল। ১৭ বছর বয়স সমাপ্তি এই অকাল পরিণয় মেনে নিতে পারেনি। সে পড়াশোনা করে স্বনির্ভর হতে চেয়েছিল। উপায় না দেখে সরাসরি বিডিওকে ফোন করে নিজের বিয়ের কথা জানায় সে। প্রশাসনের তৎপরতায় সেই বিয়ে আটকে যায়।

+
সমাপ্তি

সমাপ্তি মন্ডল

বীরভূম, সুদীপ্ত গড়াই: অভাবের অন্ধকার সরিয়ে আলোর পথে পা বাড়াল বীরভূমের দুবরাজপুর ব্লকের বৈদ্যনাথপুর গ্রামের কিশোরী সমাপ্তি মন্ডল। পরিবারের ঠিক করা বাল্যবিবাহ রুখে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার যে সাহস সে দেখিয়েছিল, আজ তার পাশে এসে দাঁড়াল খোদ রাজ্য প্রশাসন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমাপ্তির হাতে তুলে দেওয়া হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
বৈদ্যনাথপুর গ্রামের এক অতি দরিদ্র পরিবারের মেয়ে সমাপ্তি। একাদশ শ্রেণির এই ছাত্রীর পরিবার আর্থিক অনটনের কারণে গত ডিসেম্বর মাসে তার বিয়ে ঠিক করে ফেলেছিল। কিন্তু ১৭ বছর বয়স সমাপ্তি এই অকাল পরিণয় মেনে নিতে পারেনি। সে পড়াশোনা করে স্বনির্ভর হতে চেয়েছিল। উপায় না দেখে সরাসরি বিডিওকে ফোন করে নিজের বিয়ের কথা জানায় সে। প্রশাসনের তৎপরতায় সেই বিয়ে আটকে যায়।
advertisement
আরও পড়ুন-আর মাত্র কয়েকঘণ্টা…! বছরের প্রথম সূর্যগ্রহণে বিরাট ‘তুলকালাম’, ভাগ্যের চাকা ঘুরবে ২ রাশির, চরম দুর্ভোগ কাদের?
বাল্যবিবাহের হারের নিরিখে বীরভূম জেলা প্রথম সারিতে থাকলেও, সমাপ্তির এই নজিরবিহীন সাহসিকতায় মুগ্ধ জেলা প্রশাসন। সম্প্রতি জেলাশাসক ধবল জৈন স্বয়ং দুবরাজপুরে এসে সমাপ্তিকে সংবর্ধনা দেন। প্রশাসনের পক্ষ থেকে তার গৃহশিক্ষকের সমস্ত খরচ বহন করার দায়িত্বও নেওয়া হয়েছে। জেলাশাসকের কথায়, ‘মানুষ সমাজের বিরুদ্ধে লড়তে পারে, কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের লক্ষ্য স্থির রাখা অনেক বেশি কঠিন। সমাপ্তি সেই সাহস দেখিয়েছে।’
advertisement
advertisement
আরও পড়ুন-ফাল্গুন অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ…! দেখা যাবে ‘আগুনের বলয়’, ভুলেও করবেন না ‘এই’ কাজ, জীবন ছারখার
সংবর্ধনা সভায় সমাপ্তি জানিয়েছিল, একটি কম্পিউটার থাকলে তার অনলাইন ক্লাসের সুবিধা হত। সেই আর্জি পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে। তাঁরই নির্দেশে সোমবার জেলাশাসক সমাপ্তির হাতে কম্পিউটারটি তুলে দেন। উপহার পেয়ে উচ্ছ্বসিত সমাপ্তি জানায়, ‘এই কম্পিউটার আমার ভবিষ্যতের পড়াশোনায় অনেক কাজে লাগবে। আমি বাল্যবিবাহ রুখতে চেয়েছিলাম যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। প্রশাসনের এই সাহায্য আমাকে নতুন আশার আলো দেখাল।’ বীরভূমের এই সাহসী কন্যার লড়াই এখন জেলার অন্য ছাত্রীদের কাছেও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ১৭-তেই ভাঙল নিজের বিয়ে, বিডিওকে এক ফোন, তারপরই মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার…! কী পেল সমাপ্তি?
Next Article
advertisement
Soumen Mahapatra TMC Rift: 'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
  • তৃণমূলের সঙ্গে সৌমেন মহাপাত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার মুখে?

  • সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তমলুকের বিধায়ক৷

  • ভোটের আগেই বিদ্রোহী প্রাক্তন মন্ত্রী সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement