Pakistani Player Purchased By Kavya Maran: ২০০৯ -র পর নজিরবিহীন ঘটনা, প্রথমবারের জন্য কোনও পাক ক্রিকেটারকে কিনলেন ভারতীয় মালিক কাব্যা মারান
- Published by:Debalina Datta
Last Updated:
Pakistani Player Purchased By Kavya Maran: ২০০৯ -র পর নজিরবিহীন ঘটনা, প্রথমবারের জন্য কোনও পাক ক্রিকেটারকে কিনলেন ভারতীয় মালিক কাব্যা মারান, এদিকে আইপিএলে কেকেআরের কেনা এবং বোর্ডের নির্দেশে পরে ছেড়ে দেওয়া বাংলাদেশি মুস্তাফিজুর দল পেলেন
advertisement
advertisement
advertisement
লন্ডনে দ্য হান্ড্রেড নিলামে পাকিস্তানি খেলোয়াড় আবরার আহমেদকে কিনে সানরাইজার্স লিডসের মালিক কাব্য মারান এক আশ্চর্যজনক সিদ্ধান্ত নিলেন। ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক তলানিতে হওয়ার পর দু দলের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয় না, পাশাপাশি আইপিএলেও আর খেলেন না কোনও পাকিস্তানি ক্রিকেটার৷ এই প্রেক্ষিতে এক পাকিস্তানি প্লেয়ারকে কেনার সাহসী সিদ্ধান্তের পথে হাঁটলেন ভারতীয় মালকিন৷ জানেন কি কত টাকা দেওয়া হয়েছিল?
advertisement
advertisement
কাব্যা মারানের দল পাকিস্তানি খেলোয়াড় আবরার আহমেদকে কিনতে ট্রেন্ট রকেটসের সঙ্গে নিলাম টেবলে জোর টক্কর নেয়৷ শেষ পর্যন্ত, মারানের দল সানরাইজার্স লিডস বিড জিতে নেয়। জানা গেছে যে কাব্যা মারানের কোচ ড্যানিয়েল ভেট্টোরি মিস্ট্রি স্পিনারের উপর আগ্রহী ছিলেন, যে কারণে তিনি তার উপর এত বড় বাজি ধরেছিলেন।
advertisement
advertisement
আবরার আহমেদের কেরিয়ারএই খেলোয়াড়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। তার পরিসংখ্যান ছিল খুবই হতাশাজনক, চার ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন, তার ইকোনমি রেট ছিল খুবই খারাপ। ভারতের বিপক্ষে, তিনি ৩৮ রান দিয়েছিলেন এবং একটিও উইকেট পাননি। তবে, তিনি একজন রহস্যময় বোলার এবং উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন, যে কারণে কাব্যা মারানের দল তাঁর উপর বাজি রেখেছে৷






