Supreme Court on Malda: ‘গাড়িতে পাথর ছোঁড়া হয়, এবং বাঁশ মারা হয়,’ মালদহের ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! CBI অথবা NIA কে দিয়ে তদন্তের নির্দেশ
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা উল্লেখ করেছেন। তিনি সিএস, ডিজিপি, এসপি এবং ডিএম—এর ভূমিকাকে ঘিরে কড়া প্রশ্ন তুলেছেন। কার্যত তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ বলেও মন্তব্য করে জানতে চেয়েছেন, কেন বিচারিক আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
নয়াদিল্লি: মালদহের কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও, জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভের ঘটনার উল্লেখ হল এবার সুপ্রিম কোর্টেও৷ প্রধান বিচারপতি সূর্য কান্ত জানালেন তিনি নিজে, গতকাল রাত ২ টো পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট নিয়েছেন৷ জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে আলোচনা৷ আদালত তার নির্দেশে জানিয়েছে, আমাদের কাছে খবর আসে, ৭ জুডিশিয়াল অফিসার যার মধ্যে ৩ জন মহিলা ছিলেন। কালিয়াচকে ঘেরাও করে রাখা হয়। রেজিস্ট্রারের তরফে সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপর মুখ্যসচিবকে বলার পর আশ্বাস মিললেও কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। এমনকি খাওয়া, জলটুকুও দেওয়া হয়নি জুডিশিয়াল অফিসারদের। সিবিআই বা এনআইএ-কে গতকালের ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিক কমিশন— নির্দেশ প্রধান বিচারপতির৷ সেই কেন্দ্রীয় সংস্থা প্রাথমিক তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবে৷
নির্দেশে উল্লেখ করা হয়েছে, ‘ প্রধান বিচারপতি বাধ্য হয়ে ডিজিপি এবং মুখ্যসচিবকে বাড়ির নম্বরে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। রাত ১২টায় ডিজিপি এবং মুখ্যসচিবেরা প্রধান বিচারপতির বাসভবনে যান। বৈঠকের পরে জুডিশিয়াল অফিসারদের মাঝরাতে ছাড়া হয়। শকিংলি— তাঁরা বাড়ি ফেরার সময় গাড়িতে পাথর ছোঁড়া হয়, এবং বাঁশ মারা হয়। ’
advertisement
advertisement
প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রশাসনিক গাফিলতির কথা। CS, DGP, SP and DM— দের ভূমিকায় কড়া প্রশ্ন তুলেছেন তিনি। কার্যত দায়িত্ব পালনে ব্যর্থ বলে জানিয়েছেন তিনি বলেছেন, কেন জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেনি?
advertisement
প্রধান বিচারপতি বলেন, ‘‘ আমি রাজনীতিকরণ করতে চাই না। কাল রাত ২টো পর্যন্ত আমি রিপোর্ট নিয়েছি। এটি যদি অ্যাপোলটিক্যাল হয়, তাহলে রাজনৈতিক নেতারা কী করছিল? আমাকে মৌখিকভাবে কড়া মন্তব্য করতে হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। তাঁদের জল এবং বিস্কুটও দেওয়া হয়নি?’’
advertisement
রাজ্যের তরফে মেনকা গুরুস্বামী শওয়াল করেছেন, রাজ্যের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের যেহেতু বদলি করা হয়েছে, সেই কারণে কমিশনের ‘আধিকারিকে’রাই তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন৷
Location :
New Delhi,Delhi
First Published :
Apr 02, 2026 11:20 AM IST










