advertisement

Darjeeling News: এক দশকের নরকযন্ত্রণা শেষ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নতুন ঢালাই রাস্তা পাচ্ছে খড়িবাড়ি! স্থানীয়দের বাঁধভাঙা উল্লাস

Last Updated:

Darjeeling News: বিগত ১০ বছর ধরে গ্রামে চলাচলের রাস্তা ছিল জরাজীর্ণ। শিলিগুড়ি মহকুমা পরিষদ ও অনগ্রসর কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় ৭৫০ মিটার দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের এই রাস্তা নির্মাণে কাজ শুরু হয়েছে। খুশি স্থানীয়রা।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র:  বিগত ১০ বছর ধরে গ্রামে চলাচলের রাস্তা ছিল জরাজীর্ণ। সেই রাস্তার কাজ শুরু হতেই খুশি খড়িবাড়ি ব্লকের কেশরডোবা গ্রাম। আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের বসবাস এই এলাকায়। এবার এই এলাকায় ১৭ লক্ষ টাকার ব্যয়ে ঢালাই রাস্তার শিলান্যাস হল।
শিলিগুড়ি মহকুমা পরিষদ ও অনগ্রসর কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় ৭৫০ মিটার দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের এই রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এদিন এই কাজের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। পুরনো জরাজীর্ণ কংক্রিট রাস্তা ভেঙে নতুন করে মজবুত ঢালাই করা হবে এবং প্রয়োজনীয় অংশে গার্ডওয়াল তৈরির পরিকল্পনাও রয়েছে।
advertisement
আরও পড়ুন: ইঞ্জিন ভ্যানের ধাক্কায় নিমেষেই সব শেষ, বাসস্ট্যান্ডের কাছে বাইক চালকের মর্মান্তিক পরিণতি! শোকে পাথর পরিবার
স্থানীয়দের দাবি মেনে ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে খড়িবাড়ি স্কুল, খড়িবাড়ি হাসপাতাল ও স্থানীয় বাজারে যাতায়াত সহজ হবে। বিশেষ করে চা বাগান এলাকার শ্রমিক পরিবার, পড়ুয়া ও কৃষকদের যথেষ্ট সুবিধা মিলবে বলে স্থানীয়রা জানান।
advertisement
advertisement
আরও পড়ুন: পরিবেশ বিজ্ঞানে ঘরে বসে মাস্টার্স করার সুযোগ, রবীন্দ্রভারতীর হাত ধরে খুলছে লাখ টাকার চাকরির রাস্তা! কতদিন ভর্তি চলবে দেখুন
স্থানীয়রা বলছেন, খারাপ রাস্তার জন্য দুর্ঘটনার আশঙ্কা হত বারবার। তাছাড়াও যাতায়াত করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হত। কিন্তু নতুন রাস্তা হয়ে গেলে সেই সমস্যা আর থাকবে না। ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। মজবুত ঢালাই দিয়ে রাস্তা তৈরি হলে সেই রাস্তা অনেকদিন টেকসই হবে বলেও মনে করছেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: এক দশকের নরকযন্ত্রণা শেষ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নতুন ঢালাই রাস্তা পাচ্ছে খড়িবাড়ি! স্থানীয়দের বাঁধভাঙা উল্লাস
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement