advertisement

Basanta Utsav 2026: দোলে ভুলেও 'এই' রঙের পোশাক পরবেন না! বিশেষ 'এই' সময় দরজায় সামনে করুন ছোট্ট কাজ, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে

Last Updated:
Basanta Utsav 2026: বসন্ত উৎসবে কেবল আনন্দ নয়, সঠিক নিয়ম পালনে ফিরতে পারে ভাগ্যের চাকাও। কোন রঙের পোশাক পরবেন এবং সন্ধ্যাবেলায় দরজায় কী করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে? জেনে নিন
1/5
আর দিন কয়েক পরেই বসন্ত উৎসব। কনকনে শীতের মরশুমের আমেজ কেটে গিয়ে গাছে গাছে নতুন ফুল-পাতার আগমন, রাঙা সকাল, বাতাসে আমের মুকুলের ঘ্রাণ জানান দিচ্ছে- বসন্ত এসে গেছে। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশের গাছগুলো ডালপালা মেলে ফুল ফোটানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। চারদিকে যেন উৎসবের আমেজ। তবে অনেকেই জানেন না এই বসন্ত উৎসবে কোন রঙের পোশাক পরিধান করলে বা কি কাজ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসে! (ছবি ও তথ্য: সৌভিক রায়)

2/5
এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বীরভূমের ভদ্রপুর কালী মন্দিরের প্রাক্তন সেবায়েত প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায়। তিনি জানান মেয়েদের হলুদ এবং লাল রঙের শাড়ি অথবা সালোয়ার কামিজ, কুর্তা, পরিধান করে তারপরে আবিরের রং গায়ে লাগানো উচিত। এতে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকে। অন্যদিকে ছেলেদের সাদা অথবা হলুদ পোশাক পরিধান করা প্রয়োজন।

3/5
কখনোই শুভ কাজে কালো রঙের পোশাক পরিধান করা উচিত নয়। এতে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। তিনি আরও জানান ধর্মীয় দৃষ্টিতে হলুদ রং অত্যন্ত পবিত্র। হিন্দুধর্মে হলুদ রংকে জ্ঞান, বুদ্ধিমত্তা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। তাই বাড়ির মেয়েদের উচিত বসন্ত উৎসবে হলুদ রং পোশাক পরিধান করা।

4/5
আবিরের রং নিজের গায়ে লাগানোর আগে প্রথমে বাড়ির ঠাকুর ঘরে গিয়ে বাড়িতে বিরাজমান ঠাকুরের পায়ে প্রথমে আবির অর্পণ করা প্রয়োজন। সর্বদা চেষ্টা করা উচিত ঠাকুরের পায়ে লাল রংয়ের আবির অর্পণ করা। এরপরেই বাড়ির গুরুজন অর্থাৎ মা-বাবা এবং বয়স্ক যদি কেউ থাকে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করার পর নিজেদের গায়ে আবির মাখা উচিত।

5/5
এছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলিও মেনে চলার প্রয়োজন। যেমন বসন্ত উৎসবের দিন সন্ধ্যাবেলায় বাড়ির মূল প্রবেশদ্বারে আবির দিয়ে আলপনা দিলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজমান থাকে। এছাড়াও সেই আলপনার উপর তিলের তেলের প্রদীপ অন্ততপক্ষে তিন ঘন্টার জন্য জ্বালিয়ে রাখলে মা লক্ষ্মী সহায় হয়। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
এছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলিও মেনে চলার প্রয়োজন। যেমন বসন্ত উৎসবের দিন সন্ধ্যাবেলায় বাড়ির মূল প্রবেশদ্বারে আবির দিয়ে আলপনা দিলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজমান থাকে। এছাড়াও সেই আলপনার উপর তিলের তেলের প্রদীপ অন্ততপক্ষে তিন ঘন্টার জন্য জ্বালিয়ে রাখলে মা লক্ষ্মী সহায় হয়।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement