advertisement

SIR In Bengal : ভোটার তালিকা থেকে সব সদস্যদের নাম বাদ! আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের! বড়সড় অভিযোগ পরিবারের 

Last Updated:

SIR : সেই বৃদ্ধের পরিবারের দাবি, শুধুমাত্র ভোটের তালিকা থেকে পরিবারের সদস্যদের নাম বাদ যাওয়ার কারণেই চিন্তায় হার্টফেল করে মারা গিয়েছে জয়দেব বাবু

 পরিবারের সঙ্গে দেখা করতে জনপ্রতিনিধিরা
 পরিবারের সঙ্গে দেখা করতে জনপ্রতিনিধিরা
রাণাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ : ভোটার লিষ্ট থেকে পরিবারের সকলের নাম বাদ। চিন্তায় হার্ট ফেল করে মারা গেলেন নদিয়ার রানাঘাটের জয়দেব দত্ত নামে এক বৃদ্ধ।
নদিয়া জেলা জুড়ে প্রায় এসআইয়ার এর পর ৫৭০০০ উপর নাম ডিলিট হয়েছে এবং বিচারকের বিবেচনাধীন আছে আরও প্রায় ২.৫ লক্ষ নাম। নদিয়ার রানাঘাটের কলাইঘাটা এলাকার একটি পরিবারের সকলের নাম ডিলিট হয়েছে নতুন ভোটার লিষ্টে। তার পর থেকে জয়দেব দত্ত ও তার পরিবার প্রবল মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
বৃহস্পতি বার সকাল বেলায় হার্ট অ্যাটাকে তিনি অসুস্থ হয়ে পরেন ও ডাক্তারি চিকিৎসার আগেই মারা যায় এমনই এলাকার সূত্রের খবর। পরিবার অভিভাবককে হারালেন কান্নায় ভেঙে পরেছে গোটা পরিবার৷
advertisement
advertisement
মৃত স্ত্রী সূচলা দত্ত জানান, “ভোটের নাম ডিলিট হওয়ার পর থেকেই উনি চিন্তায় ছিলেন। দুমাস হয়েছে বয়স্ক ভাতা এসেছে তার আগেও ছিল ভোটের লিস্ট থেকে নাম বাদ হওয়ার কারণে  তাদের হয়তো এই সমস্ত ভাতা গুলোও বাদ হয়ে যেতে পারে। তিনি আমাকে বলেছিলেন কাজকর্ম দেখো। এরপর যখন শুনলেন তিনি ভোটের লিস্ট থেকে নাম বাদ হয়ে গেছে বাড়িতে এসে বমিও করেন। এমনকি শেষ দিন তিনি বলেছিলেন তুমি একটু কাজকর্ম কোরো, আমি মরে যাব হয়তো।”
advertisement
আরও পড়ুন- নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
পরিবারের জোরালো দাবি, শুধুমাত্র ভোটের তালিকা থেকে পরিবারের সদস্যদের নাম বাদ যাওয়ার কারণেই চিন্তায় হার্টফেল করে মারা গিয়েছে জয়দেব বাবু। আপাতত স্থানীয় একাধিক জনপ্রতিনিধিরা তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। গোটা এলাকায় এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR In Bengal : ভোটার তালিকা থেকে সব সদস্যদের নাম বাদ! আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের! বড়সড় অভিযোগ পরিবারের 
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement