TRENDING:

Agriculture News: কোন জমিতে কোন ফসল চাষ করলে লাভ! এক পরীক্ষাতেই কৃষকদের হাতে আসবে সব তথ্য, চাষের খরচ কমে বাড়বে ফলন

Last Updated:

Agriculture News: চাষের সময়ে বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়েন কৃষকেরা। তবে এবার সেই সকল সমস্যা অনেকখানি দূর হতে চলেছে। সৌজন্যে মৃত্তিকা পরীক্ষা ল্যাব। এখানে কী কী পরিষেবা মেলে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ চাষের আগে সঠিক পরিকল্পনা ও মাটির গুণাগুণ না জানার ফলে কৃষকদের প্রায়ই লোকসানের মুখে পড়তে হয়। ফসল, ফল বা সবজি প্রতিটি চাষের ক্ষেত্রেই ভিন্ন সময়ে নানা সমস্যার সম্মুখীন হন চাষিরা। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান হবে মালদহের এগ্রিকালচারাল কেমিস্ট দফতরের মৃত্তিকা পরীক্ষা ল্যাবে।
advertisement

এখানে সম্পূর্ণ বিনামূল্যে মাটি পরীক্ষা করা হয়। কোন মাটি কোন শস্য, ফল বা সবজি উৎপাদনের জন্য উপযোগী তা পরীক্ষার মাধ্যমে নির্দিষ্টভাবে কৃষকদের জানিয়ে দেওয়া হয়। এছাড়া মাত্র ২-৩ দিনের মধ্যেই মাটির উর্বরতা, পিএইচ মান, প্রয়োজনীয় সার ও পুষ্টির ঘাটতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়। এর ফলে চাষিরা সঠিক সময়ে সঠিক ফসল বেছে নিয়ে পরিকল্পিতভাবে চাষ করতে পারেন।

advertisement

আরও পড়ুনঃ দীর্ঘদিনের কষ্ট থেকে বাগদার মুক্তি! অবশেষে তৈরি হচ্ছে জোড়া পাকা সেতু, বরাদ্দ ১ কোটি ৬৮ লক্ষ টাকা

মৃত্তিকা পরীক্ষা ল্যাবের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সব্যসাচী আচার্য জানান, “কোন জমিতে কখন কোন ফসল চাষ করলে উৎপাদন বাড়বে, তা সম্পূর্ণ মাটির গুণাগুণের উপর নির্ভর করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি। এতে চাষের খরচ কমে এবং ফলন বাড়ে।”

advertisement

অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার কেমিস্ট মামুনুর রশীদ জানান, “এই বছর প্রায় ২৩ হাজার কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা তাঁদের জমির বিস্তারিত স্বাস্থ্য রিপোর্ট হাতে পান, যা ভবিষ্যতের চাষ পরিকল্পনায় বিশেষ সহায়ক হয়।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

এক্ষেত্রে মাটি পরীক্ষার জন্য কৃষকদের প্রতি বিঘা জমি থেকে পাঁচটি আলাদা স্থান নির্বাচন করে অল্প পরিমাণে মাটি সংগ্রহ করে একত্রিত করে ল্যাবে এসে জমা দেবেন। এছাড়াও প্রতিটি ব্লকে থাকা ‘সয়েল সাথী’ কর্মীদের মাধ্যমেও মাটি পরীক্ষা করানো যাবে। চাষের আগে মাটি পরীক্ষা করে পরিকল্পিতভাবে এগিয়ে গেলে যেমন ফলন বাড়ে, তেমনই সার ও অন্যান্য খরচ কমে। এর ফলে কৃষকেরা লাভবান হতে পারবেন বলে অভিমত বিশেষজ্ঞদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: কোন জমিতে কোন ফসল চাষ করলে লাভ! এক পরীক্ষাতেই কৃষকদের হাতে আসবে সব তথ্য, চাষের খরচ কমে বাড়বে ফলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল