TRENDING:

Coconut Bomb: নারকেল তেলের বক্সে চকোলেট বোম রেখে ফাটাতে গিয়ে ভয়াবহ ঘটনা! আহত কিশোর

Last Updated:

মুর্শিদাবাদের রাণীনগরে চকলেট বোম ফাটাতে গিয়ে গুরুতর আহত ইউসুফ শেখকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইউসুফের অবস্থা স্থিতিশীল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের রাণীনগর থানার বামনাবাদ বিজপাড়া এলাকায় নারকেল তেলের বক্সের মধ্যে চকলেট বোম রেখে ফাটাতে গিয়ে গুরুতর আহত হল এক কিশোর। আহত ইউসুফ শেখ (১৫)-কে প্রথমে রাণীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
বোমা ফেটেছিল এই জায়গায় 
বোমা ফেটেছিল এই জায়গায় 
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ শেখকে তার দুই বন্ধু মাইনুল শেখ (২৫) ও আনিকুল শেখ (১৭) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন পান ইউসুফের চোখের নীচে ও পায়ে চোট লেগেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাণীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

LPG কালোবাজারি রুখতে e-KYC বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার! বিশেষ নিয়ম মেনে কী ভাবে গ্যাস বুক করবেন? জানুন

আহত ইউসুফ শেখের মাসি ঝিনু বিবি জানান, সে চাষবাস করে বাড়ি ফিরে আসার পর তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর একটা বিকট শব্দ শোনা যায় এবং সেই ঘটনার পর পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখে তার চোখে এবং পায়ে চোট লেগেছে। এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে বহরমপুর মেডিকেল কলেজের স্থানান্তরিত করে এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন বলে জানা যায়।

advertisement

View More

আহত ইউসুফের বন্ধু মাইনুল শেখের পিতা সাইদুল শেখ জানান, তারা ছোট ছেলে। চকলেট বোম ফাটাতে গিয়েই কোনরকম দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর ইউসুফ শেখ জখম হয়। এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসাধীন। তবে ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিন বন্ধু মিলে একটি নারকেল তেলের বক্সের মধ্যে চকলেট বোম ঢুকিয়ে ফাটাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ইউসুফ শেখের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Coconut Bomb: নারকেল তেলের বক্সে চকোলেট বোম রেখে ফাটাতে গিয়ে ভয়াবহ ঘটনা! আহত কিশোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল