advertisement

Gas cylinder: গ্যাস সংকটে ধুঁকছে জেলার হাসপাতাল, ৭০০ রোগীর খাবার বন্ধ হওয়ার আশঙ্কা! দেখুন ভিডিও

Last Updated: Mar 11, 2026, 21:22 IST

Gas cylinder: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তেলের পাশাপাশি রান্নার গ্যাসের সংকটে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তবে এবার সেই সংকটের প্রভাব পড়ল জন পরিষেবাতেও। সিলিন্ডারের তীব্র আকাল এবং আকাশছোঁয়া দামের জেরে কার্যত বিপাকে হাসপাতালের ক্যান্টিন পরিচালন কতৃপক্ষ। আসানসোল জেলা হাসপাতালে দিনে গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ রোগীকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। তাদের মুখে অন্ন তুলে দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমনই যদি চলতে থাকে অর্থাৎ সিলিন্ডার না পাওয়া গেলে চিকিৎসাধীন রোগীদের খাবার জোগান দেওয়া যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। হাসপাতালের রান্নাঘরের কর্মী মন্টু দাস বলেন, প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫টি সিলিন্ডার লাগে। কোনও রকমে অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে গ্যাস নিয়ে এসে রান্না করা হচ্ছে, কিন্তু এইভাবে চলতে থাকলে দীর্ঘদিন চালানো সম্ভব নয়। রাজেশ প্রসাদ বলেন, “গ্যাসের সমস্যার কারণে আমাদেরও রান্নায় সমস্যা হচ্ছে এভাবে চলতে থাকলে রান্না করা সম্ভব হবে না। আবার যে কয়লা ব্যবহার করব তারও কোন উপায় নেই”।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Gas cylinder: গ্যাস সংকটে ধুঁকছে জেলার হাসপাতাল, ৭০০ রোগীর খাবার বন্ধ হওয়ার আশঙ্কা! দেখুন ভিডিও
advertisement
advertisement