সেই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গড়িয়াভাটা এলাকায় কর্মসূচি ছিল তাঁর। অভিযোগ, কর্মসূচি চলাকালীনই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, এলাকার তৃণমূল কর্মী আশুতোষ সাঁতরা ওরফে মন্টি প্রার্থীর প্রচারের গাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর বাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সন্তু পান বলেন, “আমরা একটা মিটিংও করতে পারব না? বাংলায় কী চলছে! তৃণমূলের এক নেতা মদ্যপ অবস্থায় এসে আমার গাড়ি ভাঙচুর করেছে।” ভোটের আগে এই ঘটনাকে ঘিরে তারকেশ্বরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন: বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা! নেই সেলিম, সৃজন, শতরূপ
প্রসঙ্গত, তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির নতুন মুখ হিসেবে প্রার্থী হলেন সন্তু পান। প্রাক্তন তরুণ সাংবাদিক ও নতুন রাজনীতিক নিয়ে সমস্ত জল্পনার অবসান হল গত সোমবার। গত ২ মার্চ বিজেপির রথযাত্রায় টেলিভিশন চ্যানেলেন সাংবাদিক হিসেবে লাইভ করছিলেন সন্তু পান। মথুরাপুরের মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খানিক পরে সেই মঞ্চে উঠেই বিজেপির পতাকা ধরলেন সাংবাদিক সন্তু পান। পতাকা হাতে ধরিয়ে দিলেন খোদ অমিত শাহ। আর এই ঘটনার ঠিক ১৪ দিন পরেই বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন সন্তু।






