TRENDING:

Lovely Maitra: সোনারপুর দক্ষিণে জোরকদমে প্রচারে লাভলী মৈত্র, উন্নয়নের খতিয়ান তুলে ধরে জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য

Last Updated:

Lovely Maitra: সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র জোরকদমে প্রচার চালিয়ে উন্নয়নমূলক কাজ তুলে ধরছেন ভোটারদের সামনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, অর্পন মন্ডল: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জোরকদমে ভোটপ্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। প্রচারের পাশাপাশি উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন তিনি মানুষের সামনে।
লাভলী মৈত্র
লাভলী মৈত্র
advertisement

আরও পড়ুনঃ দেখা গেল না ইদের চাঁদ, শনিবারই ইদ-উল-ফিতর সারা দেশে! লখনউ থেকে ঘোষণা মৌলানা খালিদের

তার মতে, সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালের উন্নয়ন ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই সেই হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হয়েছে এবং কাজও শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্প সম্পূর্ণ করাই এখন তার অগ্রাধিকার। এজন্য প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানান তিনি। লাভলী মৈত্র বলেন, গত কয়েক বছরে এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যার সমাধান করাই তার লক্ষ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটে লড়ছেন, দাঁড়াচ্ছেন গরিব মানুষের পাশে, প্রতিদিন ৩০০ জনের পেট ভরাচ্ছে জলপাইগুড়ির ‘কৃষ্ণ দাসের হেঁসেল’!
আরও দেখুন

একইসঙ্গে এবারের নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়ানোই তার প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। দলনেত্রীকে এই কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছেন লাভলী মৈত্র।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Lovely Maitra: সোনারপুর দক্ষিণে জোরকদমে প্রচারে লাভলী মৈত্র, উন্নয়নের খতিয়ান তুলে ধরে জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল