Bengal Election: ‘আমার থামার সময় এসেছে’! টিকিট না পেয়ে কি এবার রাজনীতি থেকে সন্ন্যাস? যা বললেন দাপুটে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ
- Reported by:Annanya Dey
- Published by:Ankita Tripathi
Last Updated:
West Bengal Assembly Election: একদা তিনিই ছিলেন কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা৷ যদিও এবারের বিধানসভা নির্বাচনের টিকিট পাননি তিনি৷ এবারে কি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন তিনি? কী জানালেন রবীন্দ্রনাথ ঘোষ
advertisement
1/6

কোচবিহার, অনন্যা দে: তবে কী এবারে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন দাপুটে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ? ভোটের টিকিট না মেলায় উঠতে শুরু করেছে প্রশ্ন কোচবিহারের সর্বত্র। এই জেলার রাজনীতিতে অন্যতম নাম রবীন্দ্রনাথ ঘোষের। দাপুটে এই নেতা কোচবিহার জেলার রাশ সবসময় শক্ত হাতে ধরেছেন। যদিও এবারের বিধানসভা নির্বাচনের টিকিট পাননি তিনি৷
advertisement
2/6
রবীন্দ্রনাথ ঘোষ মানে বিতর্কের ঝড়। একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় তৃণমূল দল গড়ে তুলেছিলেন সেই সময় থেকেই তিনি রয়েছেন নেত্রীর সঙ্গে। এই বিধানসভা নির্বাচনে নেত্রী তাকে কোচবিহারের কোনও এক বিধানসভার প্রার্থী করবেন, এই আশা রেখেছিলেন তিনি।
advertisement
3/6
কিন্তু তাঁর আশা পূরণ হল না। তাঁর জুনিয়র পার্থ প্রতিম রায়, অভিজিৎ দে ভৌমিক কোচবিহার উত্তর এবং দক্ষিণ কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছেন। সূত্রের খবর, এই খবর শোনার পর নাকি হতবাক তিনি। বাড়ি থেকে বের হওয়া ছেড়ে দিয়েছেন।
advertisement
4/6
তবুও এক সাক্ষাৎকারে রবীন্দ্রনাথ ঘোষ জানান, দল যাকে যোগ্য মনে করেছে তাকে ভোটের ময়দানে এনেছে। তবে তিনি ভেবেছিলেন নেতৃত্ব নিরাশ করবেন না। আর কিছু বিশেষ বলতে চাননি তিনি।
advertisement
5/6
কোচবিহারের রাজনীতিতে তৃণমূলের উদয়ন গুহ, পার্থপ্রতিম রায়, পরেশ চন্দ্র অধিকারী, অভিজিৎ দে ভৌমিকের নাম সামনে আসতে শুরু করার পর, ব্যাকফুটে চলে যায় রবীন্দ্রনাথ ঘোষের নাম। দলের কিছু কর্মীর কাছ থেকে জানা যায়, মাঝে পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষের মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের পর তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়।
advertisement
6/6
এই বিষয়ে মুখ খুলতে নারাজ দুই পক্ষই। টিকিট না পেয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, " মানুষকে কোথাও না কোথাও থামতে হয়। হয়ত এবার আমার থামার সময় এসেছে। লড়াই করার কোনও কারণ খুঁজে আর পাচ্ছিনা। "
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Bengal Election: ‘আমার থামার সময় এসেছে’! টিকিট না পেয়ে কি এবার রাজনীতি থেকে সন্ন্যাস? যা বললেন দাপুটে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ