সরকারি সূত্রে জানা গিয়েছে, অটোর এলপিজি গ্যাসের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে নতুন দাম দাঁড়াচ্ছে ৭০.৬৮ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৬২.৬৮ টাকা। এর আগেই গত সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ, অল্প সময়ের মধ্যেই মোট ১৩ টাকা বেড়ে গেল অটোর জ্বালানির খরচ।
advertisement
শেয়ার মার্কেটে ‘ধস’! মুছে গেল ১২ লক্ষ কোটি টাকা, আতঙ্কে কাঁপল বাজার! পতনের নেপথ্যে কী কারণ?
স্বভাবতই ইরানের যুদ্ধের আঁচে জ্বালানি সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। সেই ধাক্কা দেশেও। এলপিজির আকালের পাশাপাশি তেলের মূল্যবৃদ্ধিতে সমস্যায় অর্থনীতি। এবার বড়সড় চাপে পড়েছেন অটোচালকরা। তাঁদের বক্তব্য, জ্বালানির দাম বাড়লেও ভাড়া বাড়ানোর সুযোগ সবসময় থাকে না, ফলে আয় ও খরচের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। অনেকেই ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছেন।
বনতারায় প্রাণী আমদানি নিয়ে তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, SIT রিপোর্টে কী জানা গেল?
অন্যদিকে, যাত্রীদের আশঙ্কা—এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত তাঁদের উপরই পড়বে। শহরের নিত্যযাত্রীদের মতে, ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে দৈনন্দিন যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
জ্বালানির দামে এই ধারাবাহিক বৃদ্ধি পরিবহন খাতে নতুন করে চাপ তৈরি করছে। বিশেষ করে অটোর মতো ছোট পরিবহন ব্যবস্থায় এর প্রভাব দ্রুত পড়ে, যা শহরের সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। এখন দেখার, এই পরিস্থিতিতে প্রশাসন বা পরিবহন দফতর কোনও পদক্ষেপ নেয় কি না।
